● ●


সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ২:৩০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনার পর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসের সামনে থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টা ৪৮ মিনিটের দিকে সায়েন্সল্যাব এলাকায় বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে ঢাকা কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী কলেজ গেট থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ের দিকে অগ্রসর হন। মিছিল চলাকালে নেতাকর্মীরা সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক ঘটনাপ্রবাহ ও নাশকতার প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন।মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দানকালে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ক্যাম্পাসে ও রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশে একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটিয়েছে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে তারা রাজপথে তৎপর থাকবে বলে ঘোষণা দেয়।তবে সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না কিংবা ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »