● ●


কলকাতায় আওয়ামী লীগ নেতারাও অনিশ্চয়তার দোলাচলে
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কলকাতায় আওয়ামী লীগ নেতারাও অনিশ্চয়তার দোলাচলে

জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা কেন্দ্র করে অপতৎপরতা চালাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাসিত নেতারা। বিভিন্ন দেশ থেকে দলের একাধিক নেতা কলকাতায় এসে জড়ো হয়েছেন। আগে থেকে অবস্থান করা দলটির শীর্ষ নেতাদের সঙ্গে তারা গোপনে বৈঠক করছেন।সূত্র জানায়, হাসিনা দেশে ফেরার সিদ্ধান্ত নিলে তার সঙ্গে যাওয়ার কথা বলছেন কেউ কেউ। কিন্তু হাসিনা বাস্তবে ফিরতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন ক্রমশ জোরালো হচ্ছে। কারণ কারো কারো কথায় ধরা পড়ছে অনিশ্চয়তা ও সংশয়।হাসিনা এর আগে জানিয়েছেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার সিদ্ধান্তে তিনি অনড়। তবে কীভাবে তিনি ভারতে অবস্থান করে বাংলাদেশে প্রবেশ করবেন, সে বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। এরই মধ্যে গতকাল সোমবার তিনি পাসপোর্ট ও এনআইডির জন্য আইনী পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করেছেন বলে জানা গেছে।চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলন দমনে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ নভেম্বর হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, এ কে এম মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, আসাদুজ্জামান খান কামাল, মির্জা আজম, মহিবুল হাসান চৌধুরী, সুজিত রায় নন্দী ও শেখ হেলাল উদ্দিনসহ একাধিক নেতা কলকাতায় অবস্থান করছেন।সূত্র জানায়, সম্প্রতি কলকাতায় এসেছেন আবদুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী ও শামীম ওসমানও। এছাড়া নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের শীর্ষ নেতৃত্ব এবং সাবেক কয়েকজন নেতাও এসেছেন। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ কলকাতায় আওয়ামী লীগআবদুর রহমানের বক্তব্য, সবাই কলকাতায় অবস্থান করছেন এবং হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। খালিদ মাহমুদের দাবি, বিদেশে থাকা কয়েক হাজার নেতাকর্মী একসঙ্গে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। শামীম ওসমান বলেছেন, হাসিনা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন।তবে দলের নেতাদের মধ্যে মতপার্থক্যের বিষয়টি উঠে এসেছে। কামালের বক্তব্যে আত্মবিশ্বাসের বদলে আশঙ্কার সুর শোনা গেছে। তিনি প্রশ্ন তুলেছেন, ‘তিনি কীভাবে দেশে ফিরবেন? দেশে ফিরলে তাকে ফাঁসি দেওয়া হবে।’কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। তিনি অসুস্থ বলেও জানা গেছে। হাসিনার মতো তিনিও পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, দেশে ফেরার রাজনৈতিক ঘোষণা এবং বাস্তবে দেশে ফেরার ঝুঁকি এক বিষয় নয়।ওবায়দুল কাদেরের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো স্পষ্ট মতামত সামনে আসেনি।আওয়ামী লীগের আরো কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার বক্তব্য ও অবস্থানের মধ্যে অসঙ্গতি দেখা যাচ্ছে।সাবেক সংসদ সদস্য ছোট মনিরকে ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নেত্রী বলেছেন ফিরতে হবে, তারা যাবেন। কিন্তু এই যাওয়া কীভাবে, কোন পথে এবং কী ধরনের আইনি ও রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, তার কোনো ব্যাখ্যা নেই। ফলে দলের মধ্যে একক ও সুস্পষ্ট পরিকল্পনা তৈরি হয়েছে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।এদিকে রয়টার্সের গতকালের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার আবেদন করেছেন। বাংলাদেশ সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাকে ট্রাভেল পাস বা পাসপোর্ট দেওয়ার বিষয়ে নেতিবাচক অবস্থানের কথা জানানো হয়েছিল। ফলে তার দেশে ফেরার ক্ষেত্রে এটি বড় প্রশাসনিক ও কূটনৈতিক বাধা।আওয়ামী লীগ নেতারা অবশ্য দাবি করছেন, পাসপোর্ট বা ট্রাভেল পাস না পেলেও দেশে ফেরার বিকল্প ব্যবস্থা রয়েছে। কিন্তু সেই বিকল্প কী, তা প্রকাশ্যে আনছেন না কেউ। লন্ডনে অবস্থানরত সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও বলেছেন, পাসপোর্ট না দিলেও হাসিনা দেশে ফিরবেন। কিন্তু কীভাবে ফিরবেন, সে বিষয়টি স্পষ্ট করতে পারেননি।প্রশ্ন হচ্ছে, এই বিকল্প ব্যবস্থা কি আইনসম্মত কোনো প্রবেশপথ, নাকি রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে দেশে ফেরার ঘোষণা? এখনো তার জবাব নেই।কলকাতায় আওয়ামী লীগ নেতাদের জড়ো হওয়ার বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দলের কর্মীদের মধ্যে আশা জিইয়ে রাখা এবং সাংগঠনিক যোগাযোগ পুনর্গঠন করা এই তৎপরতার উদ্দেশ্য হতে পারে। তবে এটিকে নিশ্চিত পরিকল্পনা বলা যাবে না।হাসিনার ঘোষণা দলের নেতাকর্মীদের মনোবল বাড়াতে পারে, আবার দেশে ফেরার বাস্তব পথ অস্পষ্ট থাকলে সেই ঘোষণা দীর্ঘদিন ধরে রাজনৈতিক আলোচনার বিষয় হয়েও থাকতে পারে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »