● ●


আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে গ্রামীণ ব্যাংক, কলেজ ও সড়কে আগুন

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংকের একটি শাখা, টিয়াখালী কলেজ ও আমতলী-কুয়াকাটা মহাসড়কের একটি স্থানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা এসব স্থানে আগুন দেয় বলে জানা গেছে। তবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।অন্যদিকে, ছাত্রলীগের ডাকা ধর্মঘটে মঙ্গলবার আমতলীতে তেমন কোনো প্রভাব পড়েনি। অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।জানা গেছে, দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগ। কর্মসূচিতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পকারখানা, আদালত, সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংকের লেনদেন বন্ধ রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি সড়কে বাস-ট্রাক ও রেল চলাচল বন্ধ রাখার কথাও বলা হয়।কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফল করতে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মতিন খাঁন সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি পালনের আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে সোমবার দিবাগত গভীর রাতে আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর এলাকার গ্রামীণ ব্যাংক শাখা, টিয়াখালী কলেজ এবং আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকিরবাড়ী এলাকায় আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।এদিকে, ব্যাংকের সামনে ও সড়কে আগুন এবং কলেজে ব্যানার টানিয়ে তালা দেওয়ার ভিডিও মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।তবে ধর্মঘটের কারণে আমতলীর স্বাভাবিক জীবনযাত্রায় কোনো বিঘ্ন ঘটেনি। প্রতিদিনের মতো অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে কার্যক্রম চলেছে। যানবাহনও স্বাভাবিকভাবে চলাচল করেছে। মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।আমতলী সদর ইউনিয়নের কল্যাণপুর শাখা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক দেবরাজ পাল বলেন, ‘কাজ শেষে আমরা অফিস থেকে চলে যাই। পরে গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের সামনে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।’টিয়াখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খালেদ মোশাররফ সোহেল কলেজে তালা ও আগুন দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এমএইচ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »