● ●


গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ হচ্ছে, তারা কী করে

গোয়েন্দা সংস্থার অফিসের সামনেই ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে উল্লেখ করে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতিতে প্রশ্ন তুলে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা, ধারাবাহিক নাশকতা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। দুই-একটা সিম্বলিক ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে গভীর উদ্বেগ ও বেদনার সাথে লক্ষ্য করা যাচ্ছে যে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। এমনকি ককটেল বিস্ফোরণ ঘটছে আর্মি গল্ফ ক্লাবে, এসবি (স্পেশাল ব্রাঞ্চ) সদর দপ্তরের সামনে এবং থানার গেটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর তিন দিন ককটেল হামলা হয়েছে এবং আজও সেখানে দুইজন আহত হয়েছেন। এছাড়া সীমান্তে পাহাড়ে সন্ত্রাসীদের দমন করতে গিয়ে এক তরুণ সেনা সদস্য প্রাণ হারিয়েছেন, সাজেক উপত্যকা ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে বিজিবি, র‍্যাব, এপিবিএন, নিয়মিত পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ বিভিন্ন স্তরের নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও এতগুলো ঘটনার পর কাউকে গ্রেপ্তার করার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। জনগণ কয়েকজনকে ধরে দিলে পুলিশ নেয়, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে কিছুই করতে পারছে না। অথচ গুরুত্বপূর্ণ এই জাতীয় সংকট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পূর্ণ নীরব ও অকার্যকর ভূমিকা পালন করছে।গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জামায়াত আমীর বলেন, বাস্তবে একের পর এক নাশকতার ঘটনা ঘটে গেলেও গোয়েন্দাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় বিরোধী দলের সদস্যদের নানাভাবে নাজেহাল করার জন্য গোয়েন্দারা এখন তৎপর। এইমাত্র একজন সংসদ সদস্য জানালেন, একটি গোয়েন্দা দপ্তর থেকে ফোন করে তাকে দল ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। এমন কথা বলার অধিকার বা দুঃসাহস কোনো গোয়েন্দা সদস্যের আছে কি না—তা খতিয়ে দেখা দরকার। আমরা কি আবার সেই সাড়ে ১৫ বছরের অন্ধকার যুগে ফিরে যাচ্ছি?বিরোধীদলীয় নেতা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, রক্তের বিনিময়ে দেশ থেকে যে ফ্যাসিবাদকে তাড়ানো হয়েছে, সেই ফ্যাসিবাদকে আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনোভাবেই এড়াতে পারে না। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বক্তব্য এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »