● ●


ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকীর মোড়ক উন্মোচন

গাইবান্ধার সুন্দরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি, কৃতী মানুষ ও জনপদের পরিচয় সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত হয়েছে ‘ঐতিহ্যবাহী সুন্দরগঞ্জ’ সাময়িকী। মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সাময়িকীটির মোড়ক উন্মোচন করা হয়।সাময়িকীটির মোড়ক উন্মোচন করেন এর সম্পাদক ও বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান এম. শরিফুল ইসলাম।‘ইতিহাস, ঐতিহ্য, মানুষ, জনপদ’ স্লোগানকে সামনে রেখে প্রকাশিত সাময়িকীটির মূল লক্ষ্য সুন্দরগঞ্জের অতীত ও বর্তমানের মধ্যে সেতুবন্ধ তৈরি করা। এতে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, প্রকৃতি, কৃতী ব্যক্তি ও জনপদের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি হারিয়ে যেতে বসা ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।সাময়িকীটির সম্পাদকীয়তে এম. শরিফুল ইসলাম উল্লেখ করেন, একটি জনপদের স্বতন্ত্র পরিচয় গড়ে ওঠে তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, প্রকৃতি ও মানুষের জীবনসংগ্রামের মধ্য দিয়ে। সময়ের পরিবর্তনে প্রবীণদের স্মৃতিতে থাকা নানা ঘটনা, পুরোনো স্থাপনা, ঐতিহাসিক স্থান ও লোকজ সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যথাযথভাবে এসব সংরক্ষণ করা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের শেকড় ও জনপদের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হারাবে।সম্পাদকীয়তে আরও বলা হয়, প্রকৃত উন্নয়ন কেবল রাস্তাঘাট, সেতু কিংবা অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ ও মানুষের জীবনমানের উন্নয়নও এর গুরুত্বপূর্ণ অংশ। সুন্দরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের এ উদ্যোগ ভবিষ্যতে গবেষণা, তথ্যসংগ্রহ ও নতুন প্রজন্মের অংশগ্রহণে আরও সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা করা হয়েছে।বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির প্রকাশনায় সাময়িকীটিকে সুন্দরগঞ্জের ইতিহাস ও পরিচয় সংরক্ষণের একটি প্রাথমিক প্রয়াস হিসেবে উল্লেখ করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সাময়িকীটি একসময় ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার দুলাল, প্রভাষক খন্দকার আশরাফুল আলম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি একেএম শামছুল হক, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাময়িকীর প্রধান প্রতিবেদক সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি সাইফুল আকন্দ, সাংবাদিক হারুন অর রশিদ রাজু এবং সমাজসেবক জোবায়দুর রহমান প্রমুখ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »