● ●


মার্কিন নৌ অবরোধ ভাঙতে তেল ট্যাঙ্কারের বহর প্রস্তুত করছে ইরান
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

মার্কিন নৌ অবরোধ ভাঙতে তেল ট্যাঙ্কারের বহর প্রস্তুত করছে ইরান

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১০: ৩৯

মার্কিন নৌ অবরোধ ভেঙে আগামী কয়েক দিনের মধ্যে ১৪টির বেশি তেলবাহী ট্যাংকারের একটি বহর পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। এ সময় মার্কিন বাহিনী বাধা দিলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এ হুঁশিয়ারির কথা জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকারগুলো বর্তমানে খার্গ দ্বীপের কাছে জড়ো করা হচ্ছে। ইরানের মোট অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশই এ দ্বীপের মাধ্যমে হয়ে থাকে।

স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, ট্যাংকারগুলোতে নাবিক রয়েছে এবং সেগুলোতে ইরানের পতাকা উড়ছে। আগামী কয়েক দিনের মধ্যে বহরটি ওমান উপসাগরের দিকে যাত্রা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইউরোনিউজের ফারসি ভাষার সংস্করণ এ তথ্যকে ‘অনানুষ্ঠানিক প্রতিবেদন’ হিসেবে উল্লেখ করেছে। এখন পর্যন্ত বহরটির যাত্রা শুরুর বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।

স্যাটেলাইট চিত্রের মাধ্যমে তেলবাহী জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, তাদের সংগৃহীত তথ্য থেকে ধারণা করা হচ্ছে, ইরান আবারো তেল রপ্তানি শুরুর প্রস্তুতি নিচ্ছে।

প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা সামির মাদানি বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, উপসাগরীয় অঞ্চলে একটি জাহাজ থেকে অন্য একটি জাহাজে ইরানি অপরিশোধিত তেল স্থানান্তর করা হচ্ছিল।

তিনি বলেন, ‘জাহাজটি যদি অবরোধ এলাকা অতিক্রম করতে পারে, তাহলে গত জুলাইয়ের মাঝামাঝির পর সমুদ্রপথে ইরানি অপরিশোধিত তেল রপ্তানির ক্ষেত্রে এটিই হবে প্রথম সফল ঘটনা।’

তবে মাদানি জাহাজটির নাম প্রকাশ করেননি। তিনি জানান, জাহাজটি মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

এদিকে আশার্ক ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, খার্গ দ্বীপের কাছে ‘অলিম’ ও ‘হাও ফান’ নামের দুটি জাহাজের মধ্যে প্রায় দুই লাখ ব্যারেল ইরানি তেল স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরের সময় উভয় জাহাজই তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

অবরোধ পুনর্বহালের পর এটিই জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের প্রথম শনাক্ত হওয়া ঘটনা বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইরানের তেল রপ্তানি পুনরায় শুরুর প্রস্তুতির খবরের মধ্যেই মার্কিন নৌ অবরোধ ভাঙার একটি প্রস্তাব সামনে এনেছে আইআরজিসি-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি।

বুধবার প্রকাশিত এক নিবন্ধে সংস্থাটি অবরোধ ভাঙতে একসঙ্গে কয়েকটি তেলবাহী ট্যাংকার পাঠানোর প্রস্তাব দেয়।

নিবন্ধে বলা হয়, ‘নৌ অবরোধ ভাঙতে ইরান একদল ট্যাংকার পাঠাতে পারে, যারা অবরোধ ভেদ করে বেরিয়ে যাবে।’

প্রস্তাব অনুযায়ী, এসব ট্যাংকারে মার্কিন বাহিনী হামলা চালালে বা সেগুলো আটক করার চেষ্টা করলে এর জবাবে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে তাৎক্ষণিক হামলা চালানোর হুঁশিয়ারি দেবে তেহরান। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তেল স্থাপনাগুলোকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর দুই দিন আগে হামশাহরি অনলাইন ও ইয়ং জার্নালিস্টস ক্লাবেও (ওয়াইজেসি) একই ধরনের প্রস্তাব প্রকাশিত হয়।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »