সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ‘পরোপকারী’ রাব্বির মৃত্যু, শোকে স্তব্ধ এলাকাবাসী
প্রকাশ: ১৭ জানুয়ারি, ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ‘পরোপকারী’ রাব্বির মৃত্যু, শোকে স্তব্ধ এলাকাবাসী

দশমিনা  প্রতিনিধি

জাজিরায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ফজলে রাব্বির পরিবারে চলছে শোকের মাতম। খবর শুনে এলাকাবাসীও শোকে স্তব্ধ হয়ে গেছেন। আশপাশের মানুষজনের চিকিৎসায় রাতবিরাতে এগিয়ে আসার জন্য ভালোবাসার পাত্রে পরিণত হয়েছিলেন রাব্বি।

রাব্বির মৃত্যুর পর থেকেই কান্নায় বুক ভাসাচ্ছেন রাব্বির স্ত্রী ইলিন জাহান, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে সবকিছু দেখছেন রাব্বির আড়াই বছরের ছেলে অমর। আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে বন্ধুর মায়ের চিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকা যাওয়ার পথে শরিয়তপুরের জাজিরায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রাব্বিসহ ছয়জন নিহত হন। পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের আদপুরা এলাকার সাবেক সরকারি কর্মকর্তা রাজ্জাক মল্লিক ও ব্রাকের এ্যাকাউন্টস কর্মকর্তা রিনা বেগমের ছোট ছেলে ফজলে রাব্বি।

রাব্বি ২০১২ সালে দশমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৪ সালে দশমিনা সরকারি আব্দুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন। রাব্বি বরিশালের একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন। রাব্বি ২০১৮ সালে দশমিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আমীর হোসেনের মেয়ে ইলিন জাহানকে বিয়ে করেন। অমর নামে আড়াই বছরের একটি ছেলে রয়েছে তাদের। চার ভাই ও তিন বোনের মধ্যে রাব্বি ছিলেন সবার ছোট।

স্থানীয় সূত্র জানায়, রাব্বি ছিলেন খুবই পরোপকারী। দশমিনা উপজেলার কোন মানুষের জটিল চিকিৎসার প্রয়োজন হলে বরিশালে দিন রাত তাদের চিকিৎসা সেবা পেতে সহায়তা করতেন রাব্বি এমনকি নিজের রক্ত দিয়েও মানুষকে বাঁচানোর চেষ্টা করতেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাব্বির সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শত শত মানুষ পোস্ট দিচ্ছেন। এছাড়াও তিনি বিভিন্ন মানবসেবা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন চিকিৎসা সেবার আয়োজন করতেন।

রাব্বির গ্রামের বাড়ি বহরপর ইউনিয়নের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ সাকিব বলেন, ‘রাব্বি ছিলেন পরোপকারী। মানুষের গুরম্নতর রোগের চিকিৎসার প্রয়োজন হলে ছুটে যেতেন রাব্বির কাছে এবং তাদের চিকিৎসা সেবা পেতে সহয়তা করতেন রাব্বি।’

বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান সোহাগ বলেন, ‘ছেলেটা খুবই পরোপকারী ছিলেন তার এই মর্মান্তির মৃত্যু মেনে নেওয়া যায় না।’

রাব্বির স্ত্রীর বড় ভাই মো. আব্দুল কাইউম বলেন, ‘রাব্বির মরদেহ বুঝে পেয়ে জাজিরা থেকে তারা দশমিনায় রওয়ানা হয়েছেন। আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »