সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


আদালতেই পাকিস্তানের আইনজীবী নেতাকে গুলি করে হত্যা
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আদালতেই পাকিস্তানের আইনজীবী নেতাকে গুলি করে হত্যা

পাকিস্তানের পেশোয়ার হাইকোর্টের বার রুমে সোমবার এক শিক্ষানবিশ আইনজীবীর গুলিতে নিহত হয়েছেন দেশটির বিশিষ্ট আইনজীবী আবদুল লতিফ আফ্রিদি।

৭৯ বছরের আবদুল লতিফ আফ্রিদি, পাকিস্তানের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং পাকিস্তানে আইনজীবীদের আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। ১৯৭৯ সালে বার অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন আফ্রিদি সামরিক আইনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেন। এসময় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল মুহম্মদ জিয়া-উল-হকের নির্দেশে তাকে কারাবন্দী করা হয়।

স্থানীয় পুলিশের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার আফ্রিদি পেশোয়ার হাইকোর্টের বার রুমে বসে ছিলেন, যখন আদনান নামে এক শিক্ষানবিশ আইনজীবী তাকে লক্ষ্য করে গুলি চালায়।

পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর আফ্রিদিকে তাৎক্ষণিকভাবে এখানকার লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম জানিয়েছেন, আফ্রিদিকে লক্ষ্য করে ছয়টি গুলি করা হয়েছে।

ঘটনাস্থল থেকেই হামলাকারী আদনানকে গ্রেপ্তার করেছে পুলিশ। কড়া নিরাপত্তায় তাকে সেখানকার সন্ত্রাসবিরোধী আদালতে স্থানান্তর করা হয়। ব্যক্তিগত শত্রুতা থেকে এ হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। এছাড়াও আদনান কীভাবে পেশোয়ার হাইকোর্ট প্রাঙ্গণে পিস্তল আনতে পেরেছিল তাও তারা তদন্ত করছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আফ্রিদির হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

অন্যদিকে, পেশোয়ার বার অ্যাসোসিয়েশনের সভাপতি আলী জামান, আফ্রিদির হত্যার প্রতিবাদে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ জুড়ে দুই দিনের আদালত বয়কটের ঘোষণা দিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »