সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কাঁঠালিয়া উপজেলার শিক্ষক শাহজাহান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাঁঠালিয়া উপজেলার শিক্ষক শাহজাহান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহজাহান হাওলাদার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি মো. সরোয়ার হোসেন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঢাকার খিলগাঁও এলাকা থেকে কাঁঠালিয়া থানার এসআই মো. মনিরুল ইসলাম নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সরোয়ার হোসেন উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের জয়নাল মাষ্টারের ছেলে। 

গত বছরের ২৯ মার্চ ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড দেন। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ মামলার দন্ডপ্রাপ্ত ফাঁসির অন্য আসামিরা হলেন, কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের মো. সালাম জমাদ্দার (৫০) ও আবদুল লতিফ হাওলাদার (৬০)। রায় ঘোষণার পর ওই দিনই মো. সালাম জমাদ্দার ও আবদুল লতিফ হাওলাদারকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি মো. সরোয়ার হোসেন দীর্ঘদিন পলাতক ছিলেন।

মামলার নথি ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন শাহজাহান হাওলাদার। তাঁর সঙ্গে জমিজমা ও বিদ্যালয়ের কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব ছিল ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিদের। ওই দ্বন্দ্বের জেরে ২০০৭ সালের ১৭ মার্চ রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ চেঁচরী বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদারকে। নিহত শাহজাহান হাওলাদার দক্ষিণ চেঁচরী গ্রামের মৃত রহিমুদ্দিন হাওলাদারের ছেলে।

কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. সরোয়ার হোসেনকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এনে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »