● ●


গলাচিপায় জমিজমার বিরোধে একজনকে পিটিয়ে হত্যা
প্রকাশ: ২৫ জুন, ২০২১, ৭:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় জমিজমার বিরোধে একজনকে পিটিয়ে হত্যা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

ভাই বোনের জমিজমার বিরোধকে কেন্দ্র করে চাচাকে রুহুর আমিন মীর (ধলাই) (৪৫)কে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ব্রিজবাজার এরাকায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম জানান। এলাকাবাসী ও পুলিশ সূত্রে এসব তথ্য জানাগেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের পাড় ডাকুয়া গ্রামের চান্দু মীরের ছেলে জসিম মীর ও মেয়ে হেলেনা বেগমের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ মিমাংসার জন্য শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত শালিস বৈঠক বসে। কাগজ পত্র দেখার পর শালিস বৈঠক পরবর্তী তারিখের জন্য বিরতি দেয়। এর কিছুক্ষণ পরেই ডাকুয়া ব্রিজ বাজারে জসিম মীরের ছেলে মিরাজ (২৮), জসিম মীরার নেতৃত্বে ডাকুয়া ব্রিজ বাজারে জসিমের চাচাতো ভাই রুহুল আমিন মীর ওরফে ধলাই মীরকে তার (রুহুলের চায়ের দোকান) দোকানের সামনে এলোপাথারি পিটিয়ে রক্তাক্ত যখম করে। এসময় এ ঘটনার পুরো নেতৃত্ব দেয় মিরাজ ও তার বাবা। এসময় রুহুলের ডাকচিৎকারে লোকজন ছুটে আসে তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় লেবুখালী ফেরিঘাটে রুহুলের মৃত্যু হয়। এ বিষয় জসিম মীর ও বোন হেলেনা বেগমের বিরোধের নিষ্পত্তির জন্য শালিস বৈঠকের প্রধান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ধলা বলেন, ‘শালিস বৈঠকের এক পর্যায়ে সবাই নাস্তা করার জন্য ব্রিজ বাজারে রুহুলের দোকানে বসি। এসময় জসিম মীরের ছেলেসহ অনেক লোকজন এসে রুহুলের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আমি বাধা দিলেও কেউ শুনেনি।’ এ প্রসঙ্গে গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, রুহুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »