সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


টেংরাগিরি কুমির প্রজননকেন্দ্রে দক্ষ জনবল নেই
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৪০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

টেংরাগিরি কুমির প্রজননকেন্দ্রে দক্ষ জনবল নেই

বরগুনার তালতলীর টেংরাগিরি ইকোপার্কে কুমির প্রজননকেন্দ্র স্থাপনের ১০ বছর পার হলেও বৃদ্ধি পায়নি কুমিরের সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে বাঁচানো যায়নি ডিম ফুটে বের হওয়া কুমিরের বাচ্চাগুলোকে।

যদিও বন বিভাগের দাবি, দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাবে তারা কুমিরের বাচ্চা বাঁচাতে পারছেন না। খোঁজ নিয়ে জানা যায়, ২০১২ সালে টেংরাগিরি ম্যানগ্রোভ বনের মধ্যে ইকোপার্ক নির্মাণ করা হয়। তখন পার্কের মধ্যে দুটি কুমির নিয়ে স্থাপন করা হয় কুমির প্রজননকেন্দ্র। টেংরাগিরি বনের নামে পুরুষ কুমিরটির নাম রাখা হয় ‘টেংরা’ এবং ছকিনা গ্রামের পাশে এই বনাঞ্চল হাওয়ায় স্ত্রী কুমিরটির নাম রাখা হয় ‘ছকিনা’। প্রজননকেন্দ্র স্থাপনের ১০ বছরের বেশি পার হলেও এখন পর্যন্ত কোনো কুমিরের বাচ্চা বাঁচাতে পারেনি প্রজনন কেন্দ্রের দায়িত্বরত কর্তৃপক্ষ।

সোনাকাটা এলাকার রাজু, হাসান, মেহেদীসহ একাধিক বাসিন্দার বলেন, প্রতি বছর কুমির ডিম পাড়ে। ডিম ফুটে বাচ্চা হয়। কিন্তু বন বিভাগের লোকজন কুমিরের বাচ্চাগুলোকে সঠিকভাবে লালন-পালন না করায় এখন পর্যন্ত সেগুলো বাঁচানো যায়নি। ছকিনা এলাকার কে এম রিয়াজুল ইসলাম অভিযোগ করেছেন, প্রজননকেন্দ্রের কুমির দুটোকে ঠিকমতো খাবার দেওয়া হয় না। তিন-চার দিন পরপর দুইটা ব্রয়লার মুরগি খেতে দেওয়া হয়, যা খেয়ে ঐ কুমির দুটির কোনোমতে বেঁচে আছে। তিনি আরও বলেন, ‘কুমির দুটোকে আটকে রেখে না-খাইয়ে রাখা অত্যন্ত অমানবিক। তারা যদি ঠিকঠাকমতো খাবার দিতে না পারে, তাহলে কুমির দুটোকে সুন্দরবনে ছেড়ে দিক।’

বন বিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘প্রজননকেন্দ্রে বাচ্চা দেওয়ার পরে পুরুষ কুমিরটা বাচ্চাগুলো খেয়ে ফেলে। কিন্তু বাচ্চাগুলো সংগ্রহ করে নার্সিং করার জন্য যে ধরনের প্রশিক্ষিত ও দক্ষ জনবল দরকার তা আমাদের নেই। তাই বাচ্চাগুলো বাঁচাতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘কুমিরের বাচ্চা নার্সিং করার জন্য দক্ষ জনবল চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি প্রদান করব।’ কুমিরকে নিয়মিত খাবার দেওয়া হয় না—এমন প্রশ্নের জবাবে বলেন, কুমিরকে নিয়মিত খাবার দেওয়া হয়। নিয়মিত খাবার না দিলে কুমিরগুলো ১০ বছর বাঁচিয়ে রাখা যেত না।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »