সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


দলীয় শৃঙ্খলা ভেঙ্গেও জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী
প্রকাশ: ২৯ আগস্ট, ২০২৩, ১১:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দলীয় শৃঙ্খলা ভেঙ্গেও জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী

ডেস্ক প্রতিবেদন : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা তথা বি এন পির চলমান আন্দোলন কে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে বাবুগঞ্জ উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারবার অংশগ্রহণকারী মোঃ ফারুক হোসেন মোল্লা আবারো যুবদলের শীর্ষ পদ সভাপতির আসন পাকাপোক্ত করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ।

বি এন পির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বর্তমান ফ্যাসিবাদী সরকারের অধীনে অনুষ্ঠিত যেকোন নির্বাচনে অংশগ্রহণকারী কে লিখিতভাবে আজীবন বহিস্কার করা হলেও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের ছত্রছায়ায় আশ্রয় নেয়া ফারুক হোসেন মোল্লা বহাল তবিয়তে ইউনিয়ন যুবদলের সভাপতির পদ বাগাতে কেন্দ্রীয় এবং স্থানীয় যুবদলের নেতৃবৃন্দের মাধ্যমে দেন দরবার চালিয়ে যাচ্ছেন । যার ফলে মামলা হামলার শিকার তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী কর্মীরা কোনঠাসা হয়ে পরেছে ।ফ্যাসিবাদী আওয়ামী সরকার কে ক্ষমতা থেকে হটিয়ে অবরুদ্ধ গণতন্ত্র কে মুক্ত করতে আগামী দিনের কঠিন আন্দোলন সংগ্রামে সফলতা পেতে আঁতাতকারী ফারুক মোল্লাদের মত খোলস পাল্টানো নেতাকর্মীদের দল থেকে অবিলম্বে বহিস্কার চায় তৃণমূলের নেতাকর্মীরা । হাইকমান্ডের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের ছত্রছায়ায় বারবার ইউপি নির্বাচনে অংশ নিলেও বি এন পি নামধারী ফারুক হোসেন মোল্লা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করায় তৃণমূলের কর্মীরা মনে করে , এই সমস্ত লোককে যদি বিএনপিতে স্থান দেওয়া হয় তাহলে বিএনপি কোনঠাসা হয়ে পড়বে , তাই সাধারণ কর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে কিভাবে এই দলে ফারুক মোল্লার মত লোক যুবদলের সভাপতি প্রার্থী হতে পারে যে কিনা বিগত ৩ বছর ধরে ইউনিয়ন যুবদলের দায়িত্বশীল পদে থাকার পরেও দলীয় কর্মসূচী মিছিল মিটিং এ অংশ নেননি ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »