শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


দোকানের নাম ‘আর্জেন্টিনা স্টোর’
প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২২, ৯:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

দোকানের নাম ‘আর্জেন্টিনা স্টোর’

মীরসরাইয়ে প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার পতাকার রঙে দোকান রাঙিয়েছেন আনিছুল হক ভূঁইয়া নামের এক ব্যবসায়ী। দোকানটি এখন ‘আর্জেন্টিনা স্টোর’ নামেই পরিচিত।

উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর সিএনজি স্টেশন এলাকার মেসার্স ভূঁইয়া স্টোরটি দেখতে আশপাশের এলাকা থেকে মানুষ ভিড় করছিল। সম্প্রতি দলটি বিশ্বকাপের ফাইনালে উঠে আসায় আর্জেন্টিনা সমর্থক ছাড়া অন্যদেরও উৎসাহ বেড়ে গেছে।

সরেজমিন দেখা গেছে, দোকানের চারপাশের দেওয়ালজুড়ে শোভা পাচ্ছে আর্জেন্টিনার পতাকার রং। দূর থেকে দেখলে মনে হবে যেন এক টুকরো আর্জেন্টিনা। একটা সময় ভূঁইয়া স্টোর নামে চিনলেও এখন দোকানটি আর্জেন্টিনা স্টোর নামে পরিচিত।

৫৫ বছর বয়সী আনিছুল হক ভূঁইয়া বলেন, ১৫ বছর বয়স থেকে আমি ম্যারাডোনার ভক্ত ছিলাম। তখন থেকে আমি আর্জেন্টিনার জন্য পাগল। ব্যবসার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি। আমার চার ছেলে ও তিন মেয়ে। তারাও সবাই আর্জেন্টিনার সমর্থক। এবার মেসির শেষ বিশ্বকাপ। আশা করছি এবার কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শেষ হাসি হাসবে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা থেকে আমি আমার ব্যবসাপ্রতিষ্ঠানকে আর্জেন্টিনার রঙে রাঙিয়ে তুলেছি। দল যখন জয় পায় তখন অনেক ভালো লাগে। হেরে গেলে কষ্ট লাগে। গত বিশ্বকাপে এলাকার সবাইকে বাড়িতে দাওয়াত দিয়ে খাবারের আয়োজন করেছি। এবারো আর্জেন্টিনার খেলা চলাকালে খাবারের আয়োজন থাকবে।

ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আনিছ ভাই আর্জেন্টিনার ভক্ত। আমিও আর্জেন্টিনার সমর্থক। এবারের কাতার বিশ্বকাপের আর্জেন্টিনার দলটি অসাধারণ হয়েছে। আশা করছি এবার মেসির হাতে বিশ্বকাপ উঠবে। এবার দলটি ফাইনালে চলে আসায় আনন্দে আত্মহারা আনিছ ভাই।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »