মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নেপালে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কম পক্ষে ৬৭
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৩, ৯:৩১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে কম পক্ষে ৬৭

বাসস ডেস্ক : নেপালে গত তিন দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৬৭ জন নিহত হয়েছে বলে রোববার পুলিশ নিশ্চিত করেছে। বিমানটিতে ৭২ জন আরোহী ছিল। 
পুলিশ কর্মকর্তা এ কে ছেত্রী বার্তা সংস্থা এএফপিকে জানায়, ৩১ টি মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,’ আরও ৩৬টি মৃতদেহ এখনও ৩০০ মিটার (৬০০ ফুট) নীচে গিরিখাদে বিমানটিতে রয়েছে। 
ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারায় যাওয়ার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়। এসময় বিমানটিতে আগুন ধরে যায়।
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই নেপালের সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করে।সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, মোট ২৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৩৩টি মৃতদেহ মধ্য নেপালের পোখারায় ঘটনাস্থলে রয়েছে।
সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রসাদ ভান্ডারি এএফপিকে বলেন, ‘বিমানটি একটি নদীর ধারে বিধ্বস্ত হয়েছে তাই মৃতদেহ আনা কঠিন হয়ে পড়েছে। অনুসন্ধান ও উদ্ধার কাজ চলছে। এখনো কোনো জীবিতকে খুঁজে পাওয়া যায়নি।
কাস্কি জেলার সহকারী প্রধান কর্মকর্তা গুরুদত্ত ঢকাল এএফপিকে বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত ২৯টি মৃতদেহ উদ্ধার করেছি এবং (আমরা) কয়েকজন জীবিত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি।’ তবে আর কোন সুত্র থেকে এই খবরের সত্যতা পাওয়া যায়নি।
বিমানটিতে মোট ৬৮ জন যাত্রীর ১৫ জনই ছিলেন বিদেশি নাগরিক, বাকি চারজন বিমানটির কর্মী। আরোহীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচজন ভারতীয়, চারজন রুশ এবং দু’জন কোরিও ছিলেন বলে জানা গেছে। এছাড়া, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের একজন করে নাগরিকও বিমানটিতে ছিলেন।
এই ঘটনার পর নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকেছেন এবং সংশ্লিøষ্টদের জরুরি উদ্ধার অভিযানে অংশ নেয়ার নির্দেশ দিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »