সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত
প্রকাশ: ১৫ জানুয়ারি, ২০২৩, ১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

নেপালে ৭২ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) ইয়েতি এয়ারলাইন্সের একজন মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে চারজন ক্রু ছিলেন। এখন পর্যন্ত হতাহতের সংখ্যা পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপিকে এয়ারলাইন্সের কর্মকর্তা সুদর্শন বার্তাউলা বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে আছেন কিনা এখনও জানি না।

দেশটির স্থানীয় এক কর্মকর্তা বলেন, বিধ্বস্তের পর বিমানটিতে আগুন লেগে যায়। উদ্ধারকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমুন্ডু থেকে বিমানটি পোখারায় যাচ্ছিল। কাশকি জেলার পোখারায় এটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও-ছবিতে দেখা যায়, বিমান বিধ্বস্তের ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »