সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘পদ বাণিজ্য নয়, অনুদানের টাকা নিয়েছি’
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘পদ বাণিজ্য নয়, অনুদানের টাকা নিয়েছি’

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলা বিএনপির সদস্য জাকির খানের কাছ থেকে চেকের মাধ্যমে নেওয়া টাকা ‘পদ বাণিজ্যের নয়, অনুদান’ বলে দাবি করেছেন বরগুনা জেলা বিএনপির নেতারা।  শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তাঁরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক। তিনি বলেন, সম্প্রতি জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লাসহ বিএনপির কয়েকজন নেতাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত টাকা নিয়ে পদ বাণিজ্যের খবর প্রকাশিত হয়েছে। সেখানে বরগুনা-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাকির খানের কাছ থেকে পদ বাণিজ্যের জন্য চেকের মাধ্যমে টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সালেহ ফারুক বলেন, আসলে ‘পদ বাণিজ্যের’ যে অভিযোগ উঠেছে এটি সত্য নয়। জাকির খানের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি সত্য, তবে সেটা পদ বাণিজ্য নয়, অনুদান। জাকির খান একজন দানশীল ব্যক্তি উল্লেখ করে তাঁর কাছ থেকে অনুদানের টাকা আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুকসহ অন্য নেতারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় ব্যয় করেছেন। পদ বাণিজ্যের অভিযোগকারীদের ‘বর্ণচোরা’ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তারা জেলা বিএনপিকে দুর্বল ও গণবিচ্ছিন্ন করার পাঁয়তারায় লিপ্ত।

লিখিত বক্তব্যে সালেহ ফারুক বলেন, আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার পর সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করতে কেন্দ্রের নির্দেশে জেলার ১০টি ইউনিটের নয়টি পুনর্গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির সাংগঠনিক তৎপরতা দেখে বিএনপির জনবিচ্ছিন্ন কিছু নেতা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের পাঁয়তারা শুরু করেছেন। এই নেতারা শুধু কেন্দ্রীয় নেতাদের আগমনের সময় হাজিরা দিয়ে চলে যান। এরাই মোবাইল ফোনের আলাপ এডিট করে বিকৃতভাবে গণমাধ্যমের কাছে সরবরাহ করে ফায়দা নেওয়া চেষ্টা করেছে। সংবাদ সম্মেলনে ‘ষড়যন্ত্রকারী’ এসব নেতার বিরুদ্ধে কেন্দ্রকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »