শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


প্রেসিডেন্ট’ই হতে চান সাকিব
প্রকাশ: ৯ জানুয়ারি, ২০২৩, ৫:২৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট’ই হতে চান সাকিব

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের নবম আসর শুরুর আগে এ টুর্নামেন্টকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের অব্যবস্থাপনা নিয়ে তিনি কড়া সমালোচনা করেছেন। বিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেলে তিনি বিপিএলকে দুই-এক মাসের মধ্যেই ঢেলে সাজাবেন, এমন মন্তব্যও করেন।

আরও পড়ুন

ক্ষমা চাইলেন নাসির

 

সত্যিই যদি বিপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার প্রস্তাব আসে, তাহলে সাকিব কী করবেন? আজ একটি পণ্যের দূতিয়ালি করতে গিয়ে এ প্রশ্নের মুখোমুখি হন সাকিব। উত্তরে তিনি মজা করেই বললেন, ‘হলে তো প্রেসিডেন্ট হওয়াই ভালো (হাসি)।’

এর আগে গত ৪ জানুয়ারি এক দিনের জন্য গালফ অয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে প্রতিষ্ঠানটির অফিসে বসেছিলেন এই তারকা অলরাউন্ডার। সেখানে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল বিপিএল আয়োজনের দায়িত্ব পেলে কী করবেন? সাকিবের সোজাসাপটা উত্তর ছিল এমন, ‘আমাকে যদি সিইওর দায়িত্ব দেওয়া হয়, আমার বেশি দিন লাগবে না। সব ঠিক করতে সর্বোচ্চ এক থেকে দুই মাস লাগবে।’

পেশাদারত্বে বিপিএলকে তিনি ঢাকা প্রিমিয়ার লিগের চেয়েও পিছিয়ে রেখেছিলেন তাঁর মন্তব্যে, ‘একটা যা-তা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আরও ভালোভাবে হয়। কারণ, আগে থেকেই দল গোছানোর সুযোগ থাকে। আরও আগে থেকে জানে যে দলটা কী হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে।’

সাকিব মনে করেন বিপিএলের বিপণনটা ঠিক হয়নি। দেশে ক্রিকেটের জনপ্রিয়তার উদাহরণ টেনে সাকিব বলেছেন, ‘গ্রামে এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নেই, যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। এমন তো না যে জনপ্রিয়তা নেই। ১৬-২০ কোটি মানুষের একটা দেশে এত পছন্দের একটা খেলা, তার বাজারটা ঠিক হবে না, এটা খুবই দুঃখজনক। মানে আমি অন্তত বিশ্বাস করি না।’

এমন মন্তব্য করেও সাকিবকে কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না। বিপিএলের নতুন মৌসুমের প্রথম ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘এটা সঠিক সময় নয়। আমরা সুন্দর টুর্নামেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা আশা করব আপনারা সহযোগিতা করবেন। এখন এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ না। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সফলভাবে টুর্নামেন্ট শেষ করা।’

একই সংবাদ সম্মেলনে সাকিবের মন্তব্যের জবাবে টুর্নামেন্টের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগত ও ধন্যবাদ জানাই। সে যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে স্বাগতম জানাই। সে যদি চায়, সামনের বছর থেকেই সিইওর দায়িত্বটা পালন করুক।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »