সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরগুনায় ভ্রাম্যমাণ আদালতে পাসপোর্টের ৪ দালালকে কারাদণ্ড
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরগুনায় ভ্রাম্যমাণ আদালতে পাসপোর্টের ৪ দালালকে কারাদণ্ড

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বিশেষ অভিযানে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করেছে । পরে চারজনের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড ও একজন গুরুতর অসুস্থ থাকায় মুচলেকা রেখে তাকে সাধারণ ক্ষমা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

রোববার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভ্রাম্যমাণ আদালতের হাকিম মিল্টন চাকমা।

ওই চার দালালকে রোববার বিকাল পৌনে তিনটার দিকে বরগুনা জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস এর সামনে থেকে আটক করা হয়।

আটকরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া গ্রামের মিরাজ মোল্লা (৩৫), বরগুনার পাথরঘাটার রায়হানপুর ইউনিয়নের মাদারতলী গ্রামের জাকির হোসেন, বরগুনা সদরের লাকুরতলা গ্রামের তারিকুল ইসলাম ও বরগুনা পৌর শহেরর বালিকা বিদ‍্যালয় সড়কের বিজন কুমার ঘোষ।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন ওই চারজনের বিরুদ্ধে সাধারন মানুষকে পাসপোর্ট করার নামে হয়রানিসহ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিলো। তাই বিশেষ অভিযান চালিয়ে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

ভ্রাম্যমান আদালতের হাকিম বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা বলেন, পাসপোর্ট দালাল চক্রের ৪ জনের মধ্যে ৩ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে এক ব্যক্তি গুরুতর অসুস্থ থাকায় তার মুচলেকা রেখে প্রথম বারের মতো সাধারণ ক্ষমা করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »