সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশালে আতঙ্কের নাম শয়তানের নিশ্বাস চক্র
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশালে আতঙ্কের নাম শয়তানের নিশ্বাস চক্র

অনলাইন নিউজ: ফজরের নামাজের পর প্রতিদিনের অভ্যাস মতো হাঁটতে বের হন গৃহিণী তাহমিনা ডেইজি। হাঁটা শেষে বাসায় ফিরতে যখন রওনা দিলেন তখনই বাধল বিপত্তি! তাকে লক্ষ্য করে ওৎ পেতে ছিল শয়তানের নিশ্বাস চক্রের তিন সদস্য। কয়েক মিনিটের মধ্যে তার দিকে হাওয়ায় ছিটানো হয় এই শয়তানের নিশ্বাস। অর্ধচেতন তাহমিনার স্বর্ণের চেইন, বালা, খুচরো কিছু টাকা তখনই নিয়ে নেয় প্রতারক তিনজন। এরপর সুকৌশলে তাহমিনাকে দিয়েই তার বাসায় থাকা ১৬ ভরি স্বর্ণ ও ৪৬ হাজার টাকা বাগিয়ে নেয় চক্রটি।

শুধু তাহমিনাই নন, তার মতো রয়েছে আরও ভুক্তভোগী। নগরীতে ঘটা এসব ঘটনার ভুক্তভোগীরা মিলে নিরাপত্তা ব্যবস্থার অবনতি নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার নগরীর প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনটির।

এতে ভুক্তভোগীর ছেলে ডা. মো. তানভীর আহমেদ জানান, বরিশালে বর্তমানে হঠাৎ করেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আমার বোনের বিয়ের জন্য তিন পুরুষের জমানো ১৬ ভরি গয়না ও অর্থ হারিয়েছি। সেদিন আমাদের মায়ের সঙ্গে আরও খারাপ কিছু ঘটতে পারত। মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। বোনের বিয়ে উপলক্ষ্যে যে আনন্দ ছিল, তা নিমিষেই শেষ।

সংবাদ সম্মেলনে উপস্থিত আরও এক ভুক্তভোগী জানান, আমার খুব ভাগ্য ভালো যে, আমি বেঁচে আছি! বরিশালে আবারও কর্মকাণ্ড শুরু করেছে এই চক্রটি। মাত্র তিনজন লোক ঘুরেফিরে এই প্রতারণা চালাচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এ বিষয়ে বরিশাল মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, নগরবাসীকে সতর্ক করতে সোমবার থেকে মাইকিং শুরু হবে। তিনি আরও বলেন, যে কোনো ভুক্তভোগী অভিযোগ জানালে পুলিশ ব্যবস্থা নেবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »