শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের ৪ মাসেই সন্তান জন্ম, যা বললেন নয়নতারা
প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২২, ৭:২৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিয়ের ৪ মাসেই সন্তান জন্ম, যা বললেন নয়নতারা

বিনোদন ডেস্ক

বিয়ের চার মাস যেতেই সুখবর দিয়েছেন দক্ষিণী নায়িকা নয়নতারা। সন্তানের মা হয়েছেন তিনি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ তাকে প্রশংসায় ভাসাচ্ছেন কেউ কেউ সমালোচনায় মাতছেন।
nagad-300-250

প্রেমিক ভিগনেশের সঙ্গে চুটিয়ে প্রেমের পর চার মাস আগে মালাবদল করেন নয়নতারা। ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ধারণা ছিল বিয়ের আগেই হয়তো অন্তঃসত্ত্বা হয়েছেন দক্ষিণী নায়িকা।

তবে এ বিষয়ে মুখ খুলেছেন নয়নতারা। জানিয়েছেন সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি। তবে তারা সারোগেসির নিয়ম মেনেছেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এ অবস্থায় সারোগেসি বিতর্কে তামিলনাড়ু সরকারকে জবাব দিয়েছেন নয়নতারা। সেই সঙ্গে জানিয়েছেন কিছু চাঞ্চল্যকর তথ্যও।

চেন্নাইয়ের যে হাসপাতালে তাদের সন্তানদের জন্ম হয়, সেখানে গিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। নয়নতারা এবং ভিগনেশ আশ্বস্ত করেছেন, সব নিয়ম মেনেই অভিভাবক হয়েছেন তারা।

এর আগে নয়নতারা ও ভিগনেশ শিবনের বাড়িতে তলব পাঠানো হতে পারে বলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছিল। দিন কয়েক আগে এমনটিই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম।

নয়নতারা এ বিতর্কে নতুন তথ্য দিয়ে সবাইকে চমকে দিয়েছেন। জানান ৬ বছর আগেই রেজিস্ট্রি বিয়ে সেরে রেখেছিলেন নয়নতারা ও ভিগনেশ। সম্প্রতি সেই হলফনামাসহ তাদের আইনি বিয়ের যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছে তারকা জুটি।

ভারতের সারোগেসি (রেজুলেশন) অ্যাক্ট ২০২১ অনুযায়ী, বিয়ের পর অন্তত পক্ষে ৫ বছর কাটলে তবেই কোনো দম্পতি সারোগেসির আবেদন করতে পারে। যিনি সন্তানের জন্ম দেবেন, তাকেও হতে হবে সেই দম্পতির নিকটাত্মীয়।

নয়নতারা ও ভিগনেশ সূত্রে জানা গেছে, যিনি তারকা জুটির সন্তানের জন্ম দিয়েছেন, তিনি নয়নতারার আত্মীয়। সেই নারী থাকেন সংযুক্ত আরব আমিরাতে।

৯ জুন চেন্নাইয়ে বিয়ে করেন নয়নতারা ও ভিগনেশ। দুই তারকার বিশেষ দিনের সাক্ষী ছিলেন তাদের কাছের মানুষেরা। শাহরুখ খান, এআর রহমানও নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »