শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাজিল সমর্থকদের কান্নার রাত
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ২:৫৫ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রাজিল সমর্থকদের কান্নার রাত

সত্যজিৎ কাঞ্জিলাল

মেসি বা রোনালদোর মতো ক্যারিয়ারের শেষপ্রান্তে না থাকলেও এটাই হয়তো তার শেষ বিশ্বকাপ। অন্ততঃ কাতার বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিল সুপারস্টারের কথায় এমনই মনে হয়েছে। তিনি বলেছিলেন, ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ মনে করেই কাতারে খেলবেন। নেইমারের ক্যারিয়ারের সমাপ্তি নিশ্চিত না হলেও আজ কাতার বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়ে গেল ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে।

kalerkantho 

ম্যাচের অতিরিক্ত সময়ে চোখ ধাঁধানো গোল করেছিলেন নেইমার। ৭৭টি আন্তর্জাতিক গোল করে ছুঁয়েছিলেন তার স্বদেশী কিংবদন্তি পেলেকে। কিন্তু তার এই গৌরব মুহূর্তেই যেন হারিয়ে গেল। শেষ আটের এই ম্যাচে নেইমার নিজের দায়িত্ব দারুণভাবে পালন করলেও তার সতীর্থরা পারেননি। আলিসন পারেননি গোলপোস্ট  অভেদ্য রাখতে। ফলে এই নিয়ে টানা পঞ্চমবার বিশ্বকাপের নক-আউটে ইউরোপের কোনো দলের কাছে হেরে বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।  kalerkantho

পেনাল্টি শ্যুটআউটে ব্রাজিলের পরাজয় নিশ্চিত হতেই মাঠে বসে পড়লেন নেইমার। অঝোরে কাঁদলেন। চোখ ভিজল ব্রাজিল সমর্থকদেরও। চিরশত্রু আর্জেন্টিনার সমর্থকেরাও কি ভেবেছিলেন, ক্রোয়েশিয়ার কাছে এভাবে ধাক্কা খাবে ব্রাজিল? ফুটবল বোদ্ধারা বলে থাকেন, বিগত কয়েক আসরের মধ্যে এবারের ব্রাজিল দলটি সবচেয়ে দুর্ধর্ষ এবং তারকাবহুল। শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমার-রিচার্লিসনেরা তার প্রমাণও দিয়েছিলেন।  kalerkantho

কিন্তু আজ ইউরোপিয়ান ফুটবলের সামনে কোথায় যেন হারিয়ে গেল সেই ব্রাজিল। এর আগে কখনই ব্রাজিলের জালে গোল দিতে না পারা ক্রোয়েশিয়া আজ গোল দিল মোট পাঁচটি! কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের হলুদ হয়ে যাওয়া গ্যালারি স্তব্ধ করে দিয়ে বিজয়োল্লাসে মাতলেন লুকা মদ্রিচরা। ব্রাজিলের বিদায়ের সঙ্গে সঙ্গে কাতার বিশ্বকাপ থেকে প্রায় হারিয়ে গেল ল্যাটিন ছন্দ। নান্দনিক ফুটবলের ধ্বজা উড়িয়ে যাওয়ার দায়িত্ব রয়ে গেল লিওনেল মেসিদের আর্জেন্টিনার হাতে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »