● ●


ব্রাজিল সমর্থকদের হাতে আর্জেন্টিনা সমর্থকের পিতা নিহত
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ৭:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ব্রাজিল সমর্থকদের হাতে আর্জেন্টিনা সমর্থকের পিতা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আব্দুস সহিদ (৫৫) ওই গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও প্রত্যক্ষর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল দল ক্রোয়েশিয়ার কাছে হেরে গেলে আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ মিছিল বের করে। মিছিল চলার সময় নিহত শাহ আব্দুস সহিদের ছেলে আর্জেন্টিনা সমর্থক শাহ রোকন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে হাওর থেকে ফেরার পথে আর্জেন্টিনা সমর্থক রোকন মিয়ার পিতাকে একা পেয়ে টেনু মিয়ার লোকজন অতর্কিত হামলা চালায়। হামলার এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন শাহ আব্দুস সহিদ। সঙ্গে সঙ্গে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, শুক্রবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সকালে আব্দুস সহিদের উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পরে আব্দুস সহিদ মৃত্যুবরণ করেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »