শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় করোনা শনাক্তের সংখ্যা পাঁচগুণ বেড়েছে
প্রকাশ: ১৩ জুলাই, ২০২১, ১০:২০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় করোনা শনাক্তের সংখ্যা পাঁচগুণ বেড়েছে

ভোলা প্রতিনিধি:
ভোলায় প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। গত মাসের তুলনায় চলতি মাসে করোনা শনাক্তের সংখ্যা পাঁচগুণ বৃদ্ধি পেয়েছে।
জুন মাসের ৩০ দিনে ভোলায় করোনা শনাক্ত হয় ১৩৪ জনের। ওই মাসে দৈনিক গড় শনাক্তের সংখ্যা ছিল প্রায় ৪ জন করে। ওই মাসে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন ১৩২ জন। যার দৈনিক গড় দাঁড়ায় ৪ জনের একটু বেশি। সেখানে জুলাই মাসের প্রথম ১২ দিনে শনাক্ত হন ২৩৩ জন, যা আগের মাসের তুলনায় পাঁচগুণ বেড়ে দৈনিক গড় শনাক্তের সংখ্যা দাঁড়ায় প্রায় ২০ জন করে। এ মাসের প্রথম ১২ দিনে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি হন ৮২ জন। যার দৈনিক গড় হিসেব দাঁড়ায় প্রায় ৭ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৯২ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২৪ জন ভোলা সদর, ৩ জন দৌলতখান, ৯ জন বোরহানউদ্দিন ও ১ জন লালমোহন উপজেলার বাসিন্দা। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪০.২১ শতাংশ। একদিন আগে শনাক্তের হার ছিল ৬৭.৩০ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ২৯৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এসব তথ্য নিশ্চিত করেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ২ হাজার ২৯৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৪১ জন। করোনা আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩৩ জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৯১৫ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬ জনের।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১৬ হাজার ১১১ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »