শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় স্বতন্ত্র প্রার্থীর হামলায় আ.লীগ প্রার্থীর ১০ কর্মী আহত
প্রকাশ: ২১ জুন, ২০২১, ৭:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় স্বতন্ত্র প্রার্থীর হামলায় আ.লীগ প্রার্থীর ১০ কর্মী আহত

সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলার তজুমদ্দিন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর হামলায় আওয়ামী লীগ প্রার্থীর অন্তত ১০ কর্মী আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার চাচড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। এদের মধ্যে গুরুতর আহতদেরকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আবু তাহেরের ছেলে মো. সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, ভোট শুরু হওয়ার পর থেকেই চাচড়া ইউনিয়নের ৩ নম্বর কেন্দ্রটি আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রিয়াদ হোসেন হান্নান দখলে নেন।
পরে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা কেন্দ্রে ভোট দিতে আসার পথে কেন্দ্রের পাশে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিনের বাড়ির ভিতর থেকে হান্নানের লোকজন ভোটারদেরকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এসময় তাদের ছোঁড়া ইটের আঘাতে নৌকা প্রতীকের কর্মী কামাল ও ইউছুফসহ ১০ জন আহত হয়েছেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াদ হোসেন হান্নানকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বিষয়টি আমার জানা নেই। আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »