শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪২ জনের জরিমানা
প্রকাশ: ২১ মে, ২০২১, ৫:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪২ জনের জরিমানা

সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলায় মাস্ক পরিধান ছাড়া জনসমাগমে বের হয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও লকডাউন নির্দেশনা অমান্য করার দায়ে ৪২ জনকে ১৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে ভোলা সদরে ১৪ জনকে ৬ হাজার ৫০০, দৌলতখানে ১২ জনকে ২ হাজার ৯০০, লালমোহনে ৭ জনকে ৬ হাজার ২০, বোরহানউদ্দিনে ৬ জনকে ১ হাজার ৮০০ এবং মনপুরা উপজেলায় ৩ জনকে ১২’শ টাকা জরিমানা আদায় করা হয়। এ পাঁচ উপজেলায় ৬টি মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক পরিধান না করায় ও নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা অমান্য করায় জরিমানা করা হয়। একই সাথে জনসাধারনকে মাস্ক ব্যবহারে সচেতন করার পাশাপাশি লকডাউন নির্দেশনা মেনে চলায় সতর্ক করা হয়।
এদিকে, জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২৬ জনকে ৯ হাজার ৯ শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলার বিভিন্ন উপজেলায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে পৃথক ৪টি অভিযান পরিচালনা করে ২৬ মামলায় এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্টে নেতৃত্ব দেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »