শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ৯ ইউপিতে আ.লীগ, তিনটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী
প্রকাশ: ২২ জুন, ২০২১, ৪:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ৯ ইউপিতে আ.লীগ, তিনটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলার চার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নয়টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তিনটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিবুল্লা মৃধা ৭ হাজার ১৯০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০৪ ভোট।
উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম রিয়াজ নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবু তাহের নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৫৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রিয়াদ হোসেন হান্নান পেয়েছেন এক হাজার ৪৬৭ ভোট। উপজেলার শম্ভুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. রাসেল মিয়া মোটরসাইকেলের প্রতীক নিয়ে ৭ হাজার ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাইনুদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৯৫ ভোট।
চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম কিরণ অটোরিকশা প্রতীক নিয়ে ১১ হাজার ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফকরুল আলম জাহাঙ্গীর নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৮৮৭ ভোট।
মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. নিজাম উদ্দিন আনারস প্রতীক নিয়ে ৭ হাজার ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৯২ ভোট। উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলি উল্লা কাজল নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩১৩ ভোট।
অপরদিকে চরফ্যাশন উপজেলার পাঁচটি ইউনিয়নে কেনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন- মাদ্রাজ ইউনিয়নে আবদুল হাই, হাজারীগঞ্জ ইউনিয়নে সেলিম হাওলাদার, জাহানপুর ইউনিয়নে নাজিম উদ্দিন হাওলাদার, চরকলমী ইউনিয়নে কাউছার মাস্টার ও এওয়াজপুর ইউনিয়নে খোকন আলম। তবে পাঁচটি ইউনিয়নে সাধারণ সদস্য ও মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার চারটি উপজেলার রিটার্নিং কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »