শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


লালমোহনে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: ১১ জুন, ২০২১, ৮:৩৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

লালমোহনে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা

ভোলা প্রতিনিধি:

সারাদেশের ন্যায় ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ১৩তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবদুল মালেক এর সভাপতিত্বে সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, ১৯৮১ সালের ১৭ মে স্বদেশ প্রত্যাবর্তনের পর বিগত ৫০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বারের অধিক সময় হত্যা করার চেষ্টা হয়েছে। তাঁকে কারাবন্ধি করে রাখা হয়েছে। তবে তাঁর আপোসহীন মনোভাব ও দৃঢ় মনোবল ও দেশপ্রেমের কারণে আজ বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে বিশ্ব নেতাদের একজন হয়েছেন শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, সহ-সভাপতি মোখলেছুর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মেজবাহ উদ্দিন আরজু প্রমূখ। উল্লেখ্য, ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনাসমর্থিত ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »