শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সংবাদিকদের মারধর, ভোলায় চার কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার
প্রকাশ: ২৮ জুলাই, ২০২১, ৪:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সংবাদিকদের মারধর, ভোলায় চার কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার

ভোলা প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলায় দুই সংবাদিককে মারধরের ঘটনায় করা মামলায় কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার হয়েছে। গত সোমবার রাতে দুলারহাট থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন- হিরন, হান্নান, শরীফ ও আল-আমিন। তাদের বাড়ি উপজেলার দুলারহাট থানায়। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার স্থানীয় নোমান ও সিরাজুল ইসলাম নামে স্থানীয় দুই সাংবাদিকের পিতার জমি দখল নিয়ে আহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মতিন মাঝি ও হানিফ গ্রুপ কিশোর গ্যাং সদস্যদের ভাড়া দেয়। পরে কিশোর গ্যাংয়ের সদস্যরাসহ মতিন মাঝি ও হানিফ অস্ত্র ও লাঠি দিয়ে ওই দুই সংবাদিককে মারধর করেন এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আহত সংবাদকর্মী নোমান গত শনিবার সকালে দুলারহাট থানায় লিখিত অভিযোগ করেন। এতে কিশোর গ্যাংয়ের সদস্যরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে বলে অভিযোগ রয়েছে। পরে সোমবার সকালে নোমান ১১ জনের বিরুদ্ধে একটি মামলা করেন।অভিযুক্তদের মধ্যে গ্রেপ্তার চারজন ছাড়াও রয়েছেন- মতিন মাঝি, হানিফ, এমরান, ফারুক, মিছির, শামিম ও ফরহাদ। এ বিষয়ে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন জানান, অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »