শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


সবসময় শাকিবের পাশে আছি: বুবলী
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সবসময় শাকিবের পাশে আছি: বুবলী

 বিনোদন ডেস্ক 

সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বিভিন্ন গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন তা থেকে স্পষ্ট—অপু বিশ্বাস কিংবা বুবলী কারো সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। 

শাকিবের অভিযোগ, তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও বর্তমান স্ত্রী শবনম বুবলী তার প্রতি অবিচার করেছে। নিজেরাই নিজেদের স্বার্থে বিয়ে ও সন্তানের কথা লুকিয়েছেন। 

তাই এমন মানুষদের সঙ্গে তার সম্পর্ক রাখাটা যৌক্তিক মনে করছেন না এ নায়ক।

তবে কি অপুর মতো বুবলীর সঙ্গেও সংসার করছেন না? শাকিবের পাল্টা প্রশ্ন, এতো কিছুর পরও কি এটা বোঝার বাকি রাখে! ৯ মাস ধরে বুবলীর সঙ্গে যোগাযোগ নেই তার।

যদিও শাকিবের এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে অনেকটাই নিশ্চুপ বুবলী। শাকিবের পাশেই আছেন বলে জানালেন তিনি।

বুবলী বললেন, স্ত্রী হিসেবে, শেহজাদের মা হিসেবে এবং একজন সহকর্মী হিসেবে আমি সবসময় তার পাশে আছি। দিন শেষে আমি চাই সে ভালো কাজের সঙ্গে থাকুক, ভালো ভালো চিন্তা করুক।

শুক্রবার এক সাক্ষৎকারে বেশকিছু প্রশ্নের উত্তর দিতে গিয়ে এ কথা বলেন অভিনেত্রী।

নয়মাস ধরে যোগাযোগ নেই শাকিবের এমন দাবিতে বুবলী বলেছেন, এসব নিয়ে আমি আসলে কখনই কথা বলতে চাইনি, কিন্তু তিনি নিজেই এসব প্রসঙ্গ আনছেন। আমারও একই প্রশ্ন, তার মানে বাবা হিসেবে ওই নয় মাস কোনো দায়িত্বই পালন করেননি শাকিব। তাহলে যে বললেন বাচ্চার কথা তিনি সবার আগে ভাবেন! দেখুন, এসব নিয়ে কথা হোক আমি চাইনি। জল ঘোলা করে, পাল্টাপাল্টি কথা বললেই কথা বাড়ে। তাই আমি বলেছিলাম আমরা ভালো আছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »