সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২৩, ১০:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই দিন বয়সের নবজাতক চুরি করে নিয়ে যাওয়ার সময় শাহিনুর বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে নগরীর আমানতগঞ্জ থেকে স্থানীয় জনতার সন্দেহ হলে ট্রিপল নাইনে কল করলে কোতোয়ালি মডেল থানা পুলিশ শাহিনুরকে আটক করে। শাহিনুর বরিশাল সদর উপজেলার চরহোগলা গ্রামের আনিচ মিয়ার স্ত্রী।

জানা গেছে, বুধবার সকালে ঘুম থেকে উঠে নবজাতকের মা কাকলী বেগম বাথরুম থেকে ফিরে এসে তার শিশুসন্তানকে হাসপাতালের বেডে না পেয়ে কাঁদতে থাকেন। নবজাতক নিয়ে শাহিনুর বেগম নগরীর আমানতগঞ্জে পৌঁছলে সিটি করপোরেশনে কর্মরত শাহাদাৎ হোসেনের সন্দেহ হলে তিনি ৯৯৯ কল করেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশ শাহিনুর বেগমকে আটক করে। এরপর পুলিশ উদ্ধার করা নবজাতক নিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মা কাকলী বেগমের কাছে পৌঁছে দেয়। বরিশাল সিটি করপোরেশনের কর্মী শাহাদাৎ হোসেন বলেন, এক মহিলা একটি শিশুকে নিয়ে লুকোচুরি করছিল। সন্দেহ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করলে উল্টাপাল্টা উত্তর দিতে থাকে। এরপর ৯৯৯ নাম্বারে কল করলে পুলিশ এসে আটক করে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আলী আশরাফ ভূঁইঞা বলেন, নগরীর কাউনিয়া বিসিক সড়কের হেলাল বেপারীর স্ত্রী কাকলী বেগম মঙ্গলবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই পুত্রসন্তানের জন্ম দেন। বুধবার সকালে হাসপাতাল থেকে নবজাতককে চুরি করা হয়। আমরা ওই নবজাতককে উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করেছি এবং চোরকে আটক করে আইনের আওতায় নিয়ে এসেছি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »