মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


৩৮ বিক্ষোভকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মিশর
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

৩৮ বিক্ষোভকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মিশর

মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসির সরকারের বিরুদ্ধে ২০১৯ সালে বিক্ষোভে অংশ নেয়ায় রোববার ৩৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির এক সামরিক আদালত ৷

২০১৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ মুরসি সরকার উৎখাতের পর প্রেসিডেন্ট হন এল-সিসি৷ এরপর পুলিশের অনুমোদন ছাড়া বিক্ষোভ আয়োজনের উপর নিষেধাজ্ঞা দিয়ে একটি আইন পাস করা হয় ৷ তবে ২০১৯ সালে এল-সিসি ও সামরিক এলিটদের দুর্নীতির বিরুদ্ধে মিশরের কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছিল ৷ এগুলো আয়োজনে পুলিশের অনুমোদন ছিল না ৷

সুয়েজ শহরে এমনই এক বিক্ষোভে অংশ নিয়ে নিরাপত্তা বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংঘাত উসকে দেয়ার দায়ে রোববার ৩৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় ৷

এছাড়া ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে ৷ এদের মধ্যে শিশুও আছে ৷ তাদেরকে পাঁচ থেকে ১৫ বছর মেয়াদি কারাদণ্ড দেয়া হয়েছে ৷

যাবজ্জীবন কারাদণ্ড দেয়া ৩৮ জনের মধ্যে ২৩ জন বিচারের সময় অনুপস্থিত ছিলেন ৷ এদের একজন মোহাম্মদ আলি ৷ এই ব্যবসায়ী এখন স্পেনে রয়েছেন ৷ ২০১৯ সালে তিনি স্পেন থেকেই এল-সিসি ও সামরিক এলিটদের দুর্নীতির বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করে, যা ভাইরাল হয় ৷ এরপরই মিশরের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল ৷

সূত্র: ডয়েচে ভেলে




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »