
সিরাজগঞ্জের ক্রীড়াঙ্গনের পরিচিত ও প্রবীণ ব্যক্তিত্ব সুনীল দে-কে ফুলেল শুভেচ্ছা, উপহারসামগ্রী ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেছে সিরাজগঞ্জ বন্ধুসভা। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’-এর অংশ হিসেবে সম্প্রতি এ সম্মাননা প্রদান করা হয়।
সুনীল দে ১৯৪৫ সালে সিরাজগঞ্জ মহুকুমার ধানবান্দী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত থাকা এবং ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস। এ সময় উপস্থিত বন্ধুরা তাঁর দীর্ঘদিনের অবদান, অভিজ্ঞতা ও ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
.
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা প্রদীপ সাহা, সাধারণ সম্পাদক হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ বাবু, সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, অর্থ সম্পাদক নাঈম শেখ, প্রশিক্ষণ সম্পাদক আলহাম উদ্দিন, বন্ধু মো. রুবেলসহ সংগঠনের অন্য সদস্য ও বন্ধুরা।
এ সময় বক্তারা বলেন, ‘সমাজের প্রবীণ ও গুণী ব্যক্তিদের যথাযথ সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মকে ভালো কাজের অনুপ্রেরণা জোগায়। বিশেষ করে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সম্মানিত করার মধ্য দিয়ে তরুণদের ক্রীড়ামুখী করা সম্ভব।’
প্রশিক্ষণ সম্পাদক, সিরাজগঞ্জ বন্ধুসভা