
প্রথম আলো বন্ধুসভার আরও একটি সাংগঠনিক বছর শেষ হতে চলেছে। বছরব্যাপী সারা দেশের স্থানীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বন্ধুসভাগুলো ধারাবাহিকভাবে একের পর এক ভালো কাজ করেছে। সেই কাজের স্বীকৃতি এবং ভালো কাজের এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, সে জন্য উৎসাহ দিতে এ বছরও বিভিন্ন ক্যাটাগরিতে ‘সেরা বন্ধুসভা’ সম্মাননা দেওয়া হবে।
তারই অংশ হিসেবে ৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘বর্ষসেরা দশ বন্ধুসভা ২০২৬’ মূল্যায়ন ও যাচাই–বাছাই। স্থানীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বন্ধুসভাগুলোর বছরব্যাপী ধারাবাহিক কাজের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।
বর্ষসেরা ১০ বন্ধুসভা ২০২৬ মূল্যায়নে বিচারক হিসেবে ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা উত্তম রয় ও মাহবুব পারভেজ, সহসভাপতি রুবাইয়াত সাইমুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নাফিউর নূর ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান।
.
আগের দিন ২ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘একটি ভালো কাজ’ কর্মসূচির ‘সেরা দশ’ বন্ধুসভা নির্বাচন। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর সারা দেশের ৫৮টি বন্ধুসভা এই কর্মসূচিতে অংশ নিয়েছে। তাদের মধ্য থেকে সেরা ১০ বন্ধুসভা বাছাই করা হয়েছে।
‘একটি ভালো কাজ’ কর্মসূচিতে বিচারক হিসেবে ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশফাকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইমাম, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক মাহাফুজার রহমান, ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাট ও সাধারণ সম্পাদক অনিক সরকার।
১৩ নভেম্বর প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে সেরা বন্ধুসভাগুলোর নাম ঘোষণা ও তাদের হাতে সম্মাননাস্মারক তুলে দেওয়া হবে।
.শেষ হলো ‘সহমর্মিতার ঈদ’ ও ‘বৃক্ষরোপণে সেরা দশ’ বন্ধুসভা বাছাই