● ●


হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হওয়ার কয়েক দিনের মাথায় ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক তহবিল সংগ্রহকারী সংগঠন চালু করেছেন আবদুল আল-সাইয়েদ। নির্বাচনি প্রচারে বারবার ব্যবহার করা আরবি শব্দ ‘হাবিবি’ থেকেই সংগঠনটির নামকরণ করেছেন তিনি।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে জমা দেওয়া নথিতে সংগঠনটির নিবন্ধনের বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ওই নথির ছবি ছড়িয়ে দেন।রাজনৈতিক অ্যাকশন কমিটি বা পিএসি কোনো রাজনীতিকের নিজস্ব নির্বাচনি প্রচার সংস্থা থেকে আলাদা। এ ধরনের সংগঠন নির্বাচনে নির্দিষ্ট প্রার্থীকে সমর্থন বা বিরোধিতা করতে অর্থ সংগ্রহ ও ব্যয় করে।আরবি ‘হাবিবি’ শব্দের অর্থ ‘আমার প্রিয়’ বা ‘প্রিয়জন’। নির্বাচনি প্রচারের পুরো সময় শব্দটি ব্যবহার করেছেন আল-সাইয়েদ। কখনো কখনো তার বিরোধীরা শব্দটি অবজ্ঞা বা ব্যঙ্গের সুরেও ব্যবহার করেছেন।একবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে আল-সাইয়েদ বলেছিলেন, ‘জেডি, হাবিবি, কী অদ্ভুত পরিহাস—সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী জানুয়ারিতে তোমাকেই আমাকে শপথ পড়াতে হবে।’নির্বাচনি প্রচারের সময় তার অনেক সমর্থক ‘হাবিবি আবদুল’ লেখা টি-শার্ট পরে সমাবেশে যোগ দিতেন। অন্যদের হাতে দেখা যেত ‘ইনশাআল্লাহ’ ও ‘আলহামদুলিল্লাহ’—এমন আরবি শব্দ লেখা ব্যানার। বক্তব্যেও এসব শব্দ ব্যবহার করেন আল-সাইয়েদ।‘হাবিবি পিএসি’ চালুর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ উদ্যোগটির প্রশংসা করেছেন, আবার অনেকে তাকে অবমাননাকর ও বর্ণবাদী শব্দ ব্যবহার করে আক্রমণ করেছেন।এমএমআর




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »