● ●


সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের পার্টনার সেনোরা
প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের পার্টনার সেনোরা

নারীর মাসিক স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বাড়াতে সাফের ‘প্লে অন পিরিয়ড’ প্রজেক্টের ফেমিনিন হাইজিন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ‘সেনোরা’। এএফসি ড্রিম এশিয়া ফাউন্ডেশনের এই উদ্যোগের আওতায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রজেক্টের অফিশিয়াল প্যাড ডিসপেনসার যৌথভাবে উন্মোচন করেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মিডিয়া অ্যান্ড রিসার্চ মো. ফেরদৌসুল ইসলাম এবং এএফসি নির্বাহী কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ।অনুষ্ঠানে সাফভুক্ত ছয়টি দেশের জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়করা উপস্থিত ছিলেন। মাসিক নিয়ে আলোচনা শুধু নারীদের মধ্যে সীমাবদ্ধ না রেখে পুরুষ ফুটবলারদেরও এই উদ্যোগে সম্পৃক্ত করার মাধ্যমে ট্যাবু ভাঙার বার্তা দেওয়া হয়।এই প্রজেক্টের আওতায় সাফের সাতটি সদস্য দেশের ফেডারেশন সদর দপ্তর ও নারী ফুটবল একাডেমিতে দুটি করে মোট ১৪টি প্যাড ডিসপেনসার স্থাপন করা হবে। এর ফলে নারী ফুটবলাররা সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবেন। এই ডিসপেনসারগুলো সারা বছর সচল রাখতে সেনোরা প্রতিটি সদস্য দেশে এক বছর ধরে স্যানিটারি ন্যাপকিনের নিয়মিত যোগান নিশ্চিত করবে।ডিসপেনসার স্থাপন ছাড়াও প্রজেক্টের লক্ষ্য অনুযায়ী কোচ, ফিজিওথেরাপিস্ট ও সেফগার্ডিং কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ এবং নারী ফুটবলারদের জন্য সচেতনতামূলক সেশনের আয়োজন করা হবে। এর আগে গত ১ নভেম্বর সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এই অংশীদারিত্বের প্রথম ধাপ সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা ও অধিনায়করা ‘পাস দ্য কনফিডেন্স’ বোর্ডে নতুন নারী ফুটবলারদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা লেখেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »