● ●


ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান। এ ধরনের যুদ্ধ এড়িয়ে চলার আহ্বান জানিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন।আজারবাইজানের রাজধানী বাকু সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এরদোয়ান। তিনি জানান, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরোধী বার্তা দিয়েছেন এবং ইরানকে কেন্দ্র করে নতুন করে সংঘাত শুরু না করার বিষয়ে সতর্ক করেছেন।এমন এক সময়ে এরদোয়ানের এই বক্তব্য এলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তবে এসব আলোচনা থেকে আশাব্যঞ্জক কোনো অগ্রগতি হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে মার্কিন পক্ষ। এদিকে কাতারের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলও ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে।তুরস্কের আশঙ্কা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আবারো সামরিক পদক্ষেপ নিলে তার প্রভাব শুধু ইরান কিংবা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বরং পুরো অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়তে পারে।এরদোয়ান বিশেষভাবে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংকটের বিষয়টিও তুলে ধরেছেন। তার মতে, এই সংকটের প্রভাব কেবল ইরান ও আশপাশের দেশগুলোর ওপর পড়ছে না; বরং বিশ্বের বিভিন্ন দেশও এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে।বিশেষ করে যেসব দেশ মূল্যস্ফীতির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে এবং অভ্যন্তরীণ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে, তাদের জন্য হরমুজ প্রণালির অস্থিতিশীলতা নতুন সংকট তৈরি করতে পারে।এরদোয়ানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ইরানকে কেন্দ্র করে নতুন কোনো যুদ্ধ শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং এর অর্থনৈতিক ও রাজনৈতিক অভিঘাত বিশ্বজুড়েই ছড়িয়ে পড়তে পারে। তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে তুরস্ক।সূত্র: আল জাজিরাএআরবি




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »