● ●


সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৪:৫২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সিলেটে পুলিশের গাড়ি আটকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে হাতকড়া পরিহিত অবস্থায় থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।সোমবার রাতে উপজেলার হরিপুরের করিচের পুল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা পুলিশের গাড়িতে ভাঙচুরও করে।ছিনিয়ে নেওয়া জাকারিয়া মাহমুদ জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার আসামি জাকারিয়াকে হরিপুর বাজারের স্টেশন এলাকা থেকে সন্ধ্যা সাতটার দিকে আটক করে পুলিশ।পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে বাজার থেকে এক কিলোমিটার দূরে সিলেট-তামাবিল সড়কের করিচের পুল এলাকায় ডিআই ট্রাক দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে একদল লোক। এ সময় তারা জাকারিয়াকে ছিনিয়ে নেয়।এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। জাকারিয়ার বাড়ি করিচের পুলের পাশেই হেমু হাউদপাড়া গ্রামে।সিলেটের পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ জাকারিয়া মাহমুদকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি গাড়ির গতিরোধ করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো পুলিশ সদস্য আহত হননি।হরিপুর এলাকায় পুলিশের অভিযান চালাতে গিয়ে প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় উল্লেখ করে পুলিশ সুপার বলেন, ওই এলাকায় যেকোনো অভিযান পরিচালনা করতে গেলেই পুলিশকে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়।জাকারিয়া মাহমুদ ও হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »