● ●


‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে রংপুরে ছাত্রদলের শোডাউন
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে রংপুরে ছাত্রদলের শোডাউন

‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী তৎপরতার প্রতিবাদে মধ্যরাতে মহানগরীতে মোটরসাইকেল শোডাউন করেছে রংপুর মহানগর যুবদল ও ছাত্রদল।সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় নগরীর প্রেসক্লাবের সামনে থেকে মহানগর ছাত্রদলের শতাধিক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি পায়রা চত্বর, জুলাই চত্বর, কাচারি বাজার চেকপোস্ট, টার্মিনাল, দর্শনা মডার্ন মোড়, পার্কের মোড় হয়ে শহীদ আবু সাঈদ চত্বরে গিয়ে শেষ হয়।এ সময় তারা ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’, ‘ধর ধর ছাত্রলীগ ধর’, ‘ধইরা ধইরা জেলে ভর’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।বাইক শোডাউনে অংশ নেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্যসচিব রবিউল ইসলাম রবিসহ ছাত্রদল ও যুবদলের নেতারা। এ ছাড়া সিটি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা।অংশ নেওয়া নেতারা বলেন, সারা রাত ধরে রংপুর মহানগরীর রাজপথ পাহারা দেবে ছাত্রদল। যেখানে সন্ত্রাসীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই তাদের প্রতিহত করার ঘোষণা দেন তারা।এদিকে নগরীর বিএনসিসি মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। রাত ১২টার দিকে মিঠাপুকুরের ওভারব্রিজের নিচ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন স্থানীয়রা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »