● ●


আসিফ নজরুলের ফোন ছিনতাইয়ে মামলা
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আসিফ নজরুলের ফোন ছিনতাইয়ে মামলা

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৯: ০৯

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেছেন তার এক ছাত্র। পুলিশ বলছে, ছিনতাইকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার ওসি সাহেদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে।

গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় আসিফ নজরুলের মোবাইল ছো মেরে নিয়ে যায় ছিনতাইকারী। আসিফ নজরুলের চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে এক তরুণ তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই সময় তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। যানজট ও গরমের কারণে গাড়ির জানালার কাচ নামানো ছিল। পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে এক যুবক হঠাৎ ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আসিফ নজরুল গাড়ি থেকে নেমে ধাওয়া করেও তাকে ধরতে পারেননি।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানিয়ে সতর্কবার্তা দেন আসিফ নজরুল। তিনি জানান, ছিনতাই হওয়া ফোন নম্বর ব্যবহার করে কেউ টাকা চাইতে পারে, হুমকি দিতে পারে কিংবা সন্দেহজনক বার্তা পাঠাতে পারে। এ ধরনের কোনো বার্তা পেলে তাতে সাড়া না দেওয়ার অনুরোধ জানান তিনি। ফোনটি উদ্ধারের জন্যও সবার সহযোগিতা চান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »