● ●


ইসরাইলকে নির্জলা সমর্থন করে পেশাগত দল ও ঘনিষ্ঠ বন্ধু হারিয়েছেন হলিউড অভিনেত্রী
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইসরাইলকে নির্জলা সমর্থন করে পেশাগত দল ও ঘনিষ্ঠ বন্ধু হারিয়েছেন হলিউড অভিনেত্রী

ইসরাইলের প্রতি প্রকাশ্য সমর্থন এবং রাজনৈতিক বক্তব্যের কারণে হলিউডে পেশাগত ও ব্যক্তিগতভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার। তার অভিযোগ, এ নিয়ে ব্যাপক সমালোচনা ও বিরূপ প্রতিক্রিয়ার পর নিজের পেশাগত দল এবং বিনোদনজগতের ঘনিষ্ঠ বন্ধুদের হারিয়েছেন তিনি।হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার বলেছেন, ইসরাইলের প্রতি সমর্থন এবং ইহুদি পরিচয়ের কারণে বিনোদনজগতে তিনি একঘরে হয়ে পড়েছেন। এমনকি হলিউড তাকে কার্যত মুছে দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। সম্প্রতি এক সম্মেলনে নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনে এর প্রভাব নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।ব্লেয়ার জানান, ইসরাইলে অভিবাসন করে সেখানে তার মায়ের সমাধির ব্যবস্থা করতে চান তিনি। ছোটবেলা থেকেই ইসরাইলে যাওয়ার স্বপ্ন দেখতেন বলেও উল্লেখ করেন অভিনেত্রী।এ সময় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার একটি মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের কথাও তুলে ধরেন ব্লেয়ার। ইহুদি-আমেরিকান কর্মী আব্রাহাম হামরার একটি পোস্টে মন্তব্য করতে গিয়ে তিনি ইসলাম সম্পর্কে কঠোর বক্তব্য দিয়েছিলেন। ওই পোস্টে মার্কিন কংগ্রেসের সদস্য রাশিদা তালাইব ও কোরি বুশের সমালোচনা করা হয়েছিল। তারা ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেওয়ার উদ্দেশ্যে আনা একটি আইনের বিরোধিতা করেছিলেন।ব্লেয়ারের মন্তব্যে সন্ত্রাসবাদে সমর্থনকারীদের নির্বাসনের আহ্বানও ছিল। এর পর ব্যাপক সমালোচনা শুরু হয় এবং তার বিরুদ্ধে ইসলামবিদ্বেষের অভিযোগ ওঠে। পরে তিনি ক্ষমা চেয়ে স্বীকার করেন, ভুলবশত মুসলমানদের চরমপন্থি ইসলামপন্থি ও মৌলবাদীদের সঙ্গে এক করে ফেলেছিলেন। তার বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, তাদের আঘাত করা উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।সোমবারের সম্মেলনে ব্লেয়ার বলেন, বন্ধুর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে দেওয়া একটি মন্তব্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। পরে নিজের অবস্থান স্পষ্ট করলেও বিতর্কের জেরে তার পেশাগত ও ব্যক্তিগত পরিসরে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়।ব্লেয়ারের দাবি, এ ঘটনার পর তিনি তার এজেন্ট, ম্যানেজার, জনসংযোগ প্রতিনিধি, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী দল এবং বিনোদনশিল্পের প্রায় সব বন্ধুকে হারিয়েছেন। তার ভাষ্য, হলিউডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কও এই বিতর্কের পর ভেঙে পড়ে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »