● ●


পরমাণু কর্মসূচির তথ্য দিতে পুরস্কার ঘোষণার প্রতিবাদে জাতিসংঘে ইরানের চিঠি
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

পরমাণু কর্মসূচির তথ্য দিতে পুরস্কার ঘোষণার প্রতিবাদে জাতিসংঘে ইরানের চিঠি

ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য দিতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ দুই কোটি ডলার পুরস্কার ঘোষণার প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে পাঠানো চিঠিতে দেশটির দাবি, এ ধরনের পুরস্কার ঘোষণা ইরানি পরমাণুবিজ্ঞানীদের হত্যার মতো ঘটনাকে উৎসাহিত করতে পারে। আর্জেন্টিনার নৌ ও বিমান বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের জাতিসংঘ ও আইএইএর প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের এ ঘোষণার তীব্র নিন্দা জানান। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ পুরস্কার ঘোষণার বিষয়টি প্রকাশ করে। পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) তা প্রচার করে। ইসরাইলি নাগরিকদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে মালদ্বীপ চিঠিতে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ গুপ্তচরবৃত্তি এবং ইরানের পরমাণু কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কারিগরি কর্মীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে এটি আইএইএর নিরাপত্তা পর্যবেক্ষণব্যবস্থার বিশ্বাসযোগ্যতা, সততা ও নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিচ্ছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশটির পরমাণু স্থাপনা ও সংশ্লিষ্ট কর্মীরা যখন হত্যাকাণ্ড, নাশকতা ও আগ্রাসনের ঝুঁকিতে রয়েছেন, তখন পরমাণু কর্মসূচি পরিদর্শনের দাবি পূরণ করা সম্ভব নয়।তিনি মনে করেন, পরমাণু স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না করে ইরানের কাছে পরিদর্শন ও সহযোগিতা দাবি করা বাস্তবসম্মত নয়।সূত্র: আলজাজিরাআরএ




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »