শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কাতার বিশ্বকাপে প্রথম অঘটন
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাতার বিশ্বকাপে প্রথম অঘটন

 স্পোর্টস ডেস্ক 

আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিল সৌদি আরব। কাতার বিশ্বকাপে প্রথম অঘটন ঘটাল সৌদি। মঙ্গলবার কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারায় সৌদি আরব। 

শক্তি-সামর্থ্য, ঐতিহ্য, সাফল্য সব দিক থেকেই সৌদি আরবের চেয়ে যোজন-যোজন ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে তাই মনে হয়েছে।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের ব্যবধানে বিশ্বকে চমকে দেয় সৌদি আরব। মাত্র ৫ মিনিটের ব্যবধানে সালেহ আলসেহরি ও সালেম আল দাওসারির গোলে ২-১ গোলে এগিয়ে যায় সৌদি আরব। এরপর আর গোল দিতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি মেসিদের। 

মঙ্গলবার আইকনিক লুসাইল স্টেডিয়ামে খেলার ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপৎসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি। 

পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক। 

এরপর ২৫ মিনিটের ব্যবধানে আরও ৩টি গোল করে আর্জেন্টিনা, কিন্তু অফসাইডের কারণে সেই ৩টি গোলই বাতিল হয়। 

২২তম মিনিটের মাথায় প্রায় মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে গিয়ে দুরন্ত শটে গোল করেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার মেসি। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলটি বাতিল হয়ে যায়।

খেলার ২৮ মিনিটে লাউতারো মার্টিনেজ সৌদি গোলকিপারকে কাটিয়ে বল জালে জড়ান। সেই গোলটিও শেষপর্যন্ত অফসাইডের কারণে বাতিল হয়। 

এরপর ৩৫তম মিনিটে মেসির দুরন্ত পাস থেকে বল পেয়ে অসাধারণ শটে গোল করেন লাউতারো মার্টিনেজ। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। 

বিরতি থেকে ফিরেই গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সৌদি আরব। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর তৃতীয় মিনিট তথা ৪৮তম মিনিটে আর্জেন্টিনার জালে সালেহ আলসেহরি গোল করলে সমতায় ফেরে সৌদি আরব। 

এরপর ৫৩তম মিনিটে সেলিম আল দাওসারির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সৌদি আরব।

প্রথমার্ধে এগিয়ে থেকেও দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের মাথায় ২ গোল খেয়ে মানসিকভাবে চাপে পড়ে যায় লিওনেল মেসিদের আর্জেন্টিনা। সেই চাপ সামলে উঠতে না পারায় আর ম্যাচে ফেরা হয়নি মেসি-ডি মারিয়াদের। 

দ্বিতীয়ার্ধে কোনো গোল দিতে না পারায় সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে পরাজয়ে কাতার বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »