শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


নলছিটিতে নির্বাচন পরবর্তী সহিংসতা: সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ
প্রকাশ: ২৪ জুন, ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

নলছিটিতে নির্বাচন পরবর্তী সহিংসতা: সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি:

নলছিটিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় লিটন কুমার ও উত্তম কুমার নামের দুই সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
২৩ জুন বুধবার ও ২৪ জুন বৃহস্পতিবার উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজকুণী গ্রামের বটতলা, স্কুল বাড়ি ও তালতলা বাজার এলাকায় কয়েক দফা হামলা ও হুমকি ধামকির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলার ঘটনায় আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে জানিয়েছেন।
হামলায় আহত লিটন কুমার জানান, গত ২১ জুন অনুষ্ঠিত প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুবিদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে বিজয়ী মেম্বার মোহম্মদ মনিরুজ্জামান তালুকদারের পক্ষে আমরা নির্বাচন করেছি। তার নির্বাচন করায় পরাজিত সংরক্ষিত মহিলা আসন ৪,৫ ও ৬ এর সদস্য প্রার্থী মোসাঃ রেহেনা বেগম ও তাঁর সমর্থক আবদুস ছালাম,জায়েদা বেগম, জাহাঙ্গীর হাওলাদার, রেহেনা বেগম, জামাল ও নজরুল মুন্সী আমার ও আমার বড় ভাইয়ের উপর হামলা চালায় এবং বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসছে।
৪ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য মোহম্মদ মনিরুজ্জামান তালুকদার বলেন, লিটন কুমার ও উত্তম কুমার আমার একনিষ্ঠ কর্মী। আমার পক্ষে নির্বাচন করার কারনে পরাজিত মহিলা প্রার্থী ও তার লোকজন লাঠিসোঁটা দিয়ে কয়েকবার তাদের উপর হামলা চালিয়েছে এবং হুমকি দিচ্ছে। ভয়ে এখন তারা বাড়িতে যেতে পারছে না। এখন তারা আমার বাড়িতে আশ্রয় নিয়েছে।
এ বিষয়ে নলছিটি থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
পরাজিত মহিলা প্রার্থী রেহানা বেগম বলেন,আমরা তাদের উপর কোনো ধরনের হামলা করিনি। বরং তারা আমাদের উপর হামলা চালিয়েছে।
সুবিদপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সাব ইন্সপেক্টর মোহম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার বিষয়ে আমার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »