শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোলায় ইউপি নির্বাচনে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ সারি
প্রকাশ: ২১ জুন, ২০২১, ৭:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ভোলায় ইউপি নির্বাচনে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ সারি

সাব্বির আলম বাবু, ভোলা:
সকাল থেকেই ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে। বৃষ্টির এমন বাগড়াতেও ভোটারদের উৎসাহ-উদ্দীপনায় কোনো ছেদ পড়েনি। বৃষ্টি মাথায় দল বেঁধে ভোট দিতে কেন্দ্রে হাজির হয়েছেন ভোটাররা। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে লাইনে অপেক্ষা করছেন তারা। ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের মধ্য চর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
সোমবার ভোলার চার উপজেলার ১২টি ইউনিয়নে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৪১টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হবে বিকাল চারটায়।
গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সকাল আটটার আগেই বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ছাতা আনলেও আবার অনেককে ‍বৃষ্টি ভিজে কেন্দ্রে আসতে দেখা গেছে। পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত।
একই চিত্র দেখা গেছে ওই ইউনিয়নের দেউলা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও। সেখানেও ভোটররা পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়েছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
মধ্য চরগাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আয়েশা সিদ্দিকা জানান, বৃষ্টি থাকা সত্ত্বেও সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু করেছি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।
ভোলার চার উপজেলার ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২৬ জন, পুরুষ সদস্য পদে ৪০৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন অনুষ্ঠিত হওয়া ১২টি ইউনিয়ন হচ্ছে- বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ও সাচড়া, তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর, চাচরা ও চাঁদপুর, মনপুরা উপজেলার হাজিরহাট, দক্ষিণ সাকুচিয়া এবং চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ, চর কলমি, হাজারিগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর। চরফ্যাশন উপজেলার পাঁচ ইউনিয়ন এবং বোরহানউদ্দিনের গঙ্গাপুর ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে সংরক্ষিত নারী সদস্য ও পুরুষ সদস্য পদে ভোট হবে। ভোলা জেলা নির্বাচন অফিসার মো. আলা উদ্দিন আল মামুন বলেন, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলার ১২টি ইউনিয়নে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষে নির্বাচনী এলাকায় পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড, বিজিবি ও আনসার এবং ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে। তবে এখনও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »