● ●


জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন
প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ব্রিটেনের ডাচেস অভ এডিনবরা সোফির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং রোহিঙ্গা সংকটসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. জুবাইদা রহমান বাংলাদেশে ব্রিটিশ ডাচেসকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং নারীর ক্ষমতায়ন, মেয়েদের শিক্ষা এবং শিশু ও তরুণদের কল্যাণে তার দীর্ঘদিনের প্রতিশ্রুতির প্রশংসা করেন। এছাড়া চোখের চিকিৎসা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব রোধে ডাচেসের নিরলস ভূমিকার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।বৈঠকে তারা নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং তরুণদের জন্য সুযোগ বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ার সরকারের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান মাতৃমৃত্যু কমানো এবং এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবা শক্তিশালী করার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়া পরিবার ও সমাজে আর্থিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’-এর মতো সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিষয়েও তিনি ডাচেসকে অবহিত করেন।তিনি মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ বাড়াতে সুযোগ তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ‘সুরভী’-এর দীর্ঘদিনের অবদান তুলে ধরেন।ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে বলতে গিয়ে ডা. জুবাইদা রহমান জানান যে, তাদের উদ্যোগগুলো অর্থনৈতিক স্বাধীনতা, আত্মনির্ভরশীলতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে নারীদের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রাখতে কাজ করেছে। তিনি ব্যাখ্যা করেন কীভাবে এই সংগঠনগুলোর অভিজ্ঞতা সরকারের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে এবং নির্বাচনি ইশতেহারে প্রতিফলিত হয়েছে।এছাড়া তিনি অতিদরিদ্র জনগোষ্ঠীর শিশু ও নারীদের জন্য শিক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং দক্ষতা উন্নয়নে ‘সুরভী’র কাজের কথা তুলে ধরেন। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগের মধ্যে তিনি শহুরে বস্তি এলাকায় ‘শিশু স্বর্গ মডেল’, ‘ব্লু স্কাই প্রোগ্রাম’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সহায়তায় ‘প্রয়াস’-এর কার্যক্রমের কথা উল্লেখ করেন।তরুণদের মধ্যে পরিবেশগত সচেতনতা বাড়াতে সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির কথাও তিনি ডাচেসকে জানান।ডাচেস স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে বাংলাদেশের উদ্যোগগুলোর প্রশংসা করেন। তিনি বিশেষ করে ‘সুরভী’ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের অবদানের কথা সাধুবাদ এবং সরকারের বৃহত্তর উন্নয়ন এজেন্ডায় এই অভিজ্ঞতাগুলোকে যুক্ত করার প্রচেষ্টাকে স্বাগত জানান।ব্রেক-থ্রু হিসেবে রয়্যাল হাইনেস প্রধানমন্ত্রী তারেক রহমানের নারীর ক্ষমতায়ন এবং নারী নির্যাতনবিরোধী প্রচারণার প্রতিশ্রুতিরও প্রশংসা করেন।বৈঠকে দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। ডা. জুবাইদা রহমান বাংলাদেশে থাকা রোহিঙ্গা এবং তাদের আশ্রয়দাতা স্থানীয় সম্প্রদায়ের জন্য অব্যাহত আন্তর্জাতিক মানবিক সহায়তার আহ্বান জানান। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর পুনরায় জোর দেন।ডাচেস বছরের পর বছর ধরে বিশাল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতা ও মানবিক প্রতিশ্রুতির কথা স্বীকার করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে উচ্চ অগ্রাধিকার তালিকায় রাখতে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।উভয়পক্ষ অভিন্ন অগ্রাধিকারের বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন এবং নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় গভীর সহযোগিতার সুযোগগুলো অন্বেষণ করেন।বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »