
রূপালী ব্যাংক আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতির শান্তি, সমৃদ্ধি ও সার্বিক অগ্রগতি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ, স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপকবৃন্দসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, কল্যাণ, সমৃদ্ধি এবং সার্বিক অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এমই