● ●


ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার এফটিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব এ হামলার জন্য জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের কর্মীদের দায়ী করেছেন। অন্যদিকে, জামশেদুর রহমান ফটিক এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী রাজিবের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় হঠাৎ উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সমর্থকদের সঙ্গে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল আলম স্বপনের ছোট ভাই ও সাবেক ছাত্রদল নেতা কাজী জামশেদ আলম ফটিক গ্রুপের সমর্থকেরা বাগ্‌বিতণ্ডায় লিপ্ত হন। একপর্যায়ে তারা মার্কেটে ভাঙচুর চালান। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।এতে ইমাম হোসেন মিল্টন, সোহেল রানা, কাজী পলাশ, মোস্তফা হাসান, মাহমুদ আরমান, ইস্রাফিল, ইব্রাহিম, এমদাদুল হক শাহীন, আরিফুল ইসলাম, রিয়াদ, মোজাম্মেল হক মাসুদ, তোফায়েল, জায়েদুল ইসলাম ও কামরুল হাসানসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।আহতদের মধ্যে ছয়জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—জেলা যুবদলের সাবেক সদস্য মোজাম্মেল হক মাসুদ, পৌর যুবদলের নেতা আরমান, জয়লস্কর ইউনিয়ন ছাত্রদলের নেতা এলমান হোসেন, ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নিহাদ, সাজ্জাদ নিলয়, আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম, পৌর যুবদল নেতা আবদুল্লাহ আল মামুন, কাজী মোস্তাফিজুর রহমান পলাশ, ইসমাইল হোসেন ছুট্টু, মো. তোফায়েল ও মো. ইব্রাহিম।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব বলেন, ‘আমরা সন্ধ্যায় মার্কেটের সামনে বসে কথা বলছিলাম। এ সময় মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীনা আকবরের ছোট ভাই মিল্টন গুরুতর আহত হন। এ ছাড়া আমাদের আরো ১০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন।অন্যদিকে, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জামশেদুর রহমান ফটিক পাল্টা অভিযোগ করে বলেন, দাগনভূঞাকে অশান্ত করার লক্ষ্যেই তারা আজকের এ ঘটনা ঘটিয়েছে। আগের দিন শ্রমিক দলের নেতা জসিমের পক্ষ থেকে আমাদের বাজারে আসার বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই তারা হামলা চালিয়েছে। আমার ভাই পলাশ ঘটনার খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে গেলে তাকে ইট দিয়ে আঘাত করা হয়। এতে তার বুকে ও গালে গুরুতর আঘাত লাগে এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে পাঠানো হয়েছে। এ ছাড়া আমাদের আরো অন্তত পাঁচজন আহত হয়েছেন। এটি তাদের একটি পরিকল্পিত হামলা ছিল।’দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুন্দ্রেহ সাহা জানান, হাসপাতালে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত মিল্টন ও পলাশ নামের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাজারে পুলিশি টহল জোরদার করা হয়েছে। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »