● ●


উৎসবমুখর পরিবেশে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভোটগ্রহণ চলছে
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ১:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

উৎসবমুখর পরিবেশে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে গণনা।এবারের আইইবি নির্বাচনে দুটি প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সব মিলিয়ে ৪৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রকৌশলী নুরুল করিম-রাশেদ এবং প্রকৌশলী মানজারে-মেসবাহ প্যানেলের মধ্যে এবারের মূল ভোটযুদ্ধ চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছেন।সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম কেন্দ্রে প্রায় ৩ হাজার ৪০০ প্রকৌশলী ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে বিএনপির সমর্থিত অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর হয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, সেক্রেটারি পদে প্রকৌশলী রাশেদ এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলম।অপরদিকে জামায়াতে ইসলামীর সমর্থিত ফোরাম অব ইঞ্জিনিয়ার্স থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম এবং সেক্রেটারি পদে প্রকৌশলী মেজবাহ উদ্দিন। এর বাইরে চেয়ারম্যান ও সেক্রেটারি পদে আরও দুজন স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।বিএনপি সমর্থিত প্যানেলের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী নুরুল করিম বলেন, উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছেন। দুই প্যানেলের মধ্যেই সম্প্রীতি ও সৌহার্দ্য বিরাজ করছে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, এতটা উৎসবমুখর পরিবেশে কখনো আইইবিতে ভোটগ্রহণ হয়নি। ভোটাররা নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। পূর্ণ প্যানেলে আমরা জয়লাভ করব।জামায়াত সমর্থিত প্যানেলের চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী মানজারে খোরশেদ আলম বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। প্রকৌশলীরা বাধাহীনভাবে ব্যালটে তাদের রায় দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এভাবে চলতে থাকলে আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »