● ●


কাপাসিয়ায় সড়কে নাশকতার চেষ্টা: আ.লীগ-যুবলীগের ১১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কাপাসিয়ায় সড়কে নাশকতার চেষ্টা: আ.লীগ-যুবলীগের ১১৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

উপজেলা প্রতিনিধি, কাপাসিয়া (গাজীপুর)

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৪: ৫২ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৪: ৫৯

গাজীপুরের কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল আলম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান (৪৯) এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম দর্জির (৪২) নেতৃত্বে গত ৯ নভেম্বর ভোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাপাসিয়া-ঢাকা সড়কের জামিরারচর বাজার এলাকায় মিলনের বাড়ির সামনে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটান।

সকল প্রকার মিছিল, মিটিং ও সমাবেশ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও আসামিরা জনসম্মুখে দেশের নিরাপত্তা বিঘ্নিত করে রাষ্ট্রকে অস্থিতিশীল ও অকার্যকর করাসহ দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালানোর জন্য সমবেত হন। এ সময় তারা হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’—ইত্যাদি স্লোগান দিয়ে নাশকতামূলক অপরাধ সংঘটনের চেষ্টা চালান।

দায়ের করা মামলায় এজাহারনামীয় ৩৭ জন এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, আসামিরা উপজেলার বিভিন্ন স্থানে অবস্থান ও সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, ব্যানার টানানো এবং উসকানিমূলক স্লোগান দিয়ে সন্ত্রাসবিরোধী আইন লঙ্ঘন করেছেন।

মূলত তাদের পূর্বঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে দেশে বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে এই মামলায়। ঘটনার পর এলাকাবাসীর উপস্থিতিতে ঘটনাস্থল থেকে জ্বালানি কাঠ ও পোড়ানো টায়ারের অংশবিশেষ জব্দ করে পুলিশ। এর আগে থানা-পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »