শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


তজুমদ্দিনে ঘাটে পন্টুনের সংযোগ সড়ক না থাকায় যাত্রী ভোগান্তি
প্রকাশ: ২৪ জুন, ২০২১, ৩:৪৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে ঘাটে পন্টুনের সংযোগ সড়ক না থাকায় যাত্রী ভোগান্তি

সাব্বির আলম বাবু, ভোলা:
ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ সুইচঘাটে পন্টুনের সাথে সংযোগ সড়ক না থাকায় তজুমদ্দিন থেকে রাজধানী ঢাকাসহ র্পাশ্ববর্তী উপজেলা মনপুরাসহ বিভিন্ন চরাঞ্চলে নদীপথে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি চরমে পৌছেছে। প্রতিদিন শত শত যাত্রীর এমন ভোগান্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। সূত্রে জানা গেছে, দীর্ঘদিন শশীগঞ্জ সুইচঘাটটি বিআইডব্লিউটিএ ইজারা দিলেও যাত্রীদের উঠা-নামা করার জন্য ভালো কোন পন্টুন ছিলোনা এখানে। বর্তমানে ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের প্রচেষ্টা বিআইডব্লিউটিএ চলতি বছরের প্রথম দিকে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান এসকে এন্টারন্যাশনাল ঢাকা একটি অত্যাধুনিক পন্টুন নির্মাণ করেন। কিন্তু পন্টুনটির সাথে সংযোগ সড়ক না থাকায় যাত্রীরা সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। যে কারণে এই রুটে চলাচল কারী যাত্রী পড়ছেন ভোগান্তিতে। নদীতে জোয়ারের সময় হাটু পানি দিয়ে যাত্রীদের উঠা নামা করতে হয় পন্টুনে। পন্টুনে উঠার বিকল্প কোন রাস্তা না থাকায় যাত্রীদের এই ভোগান্তি যেন নিত্যদিনের চিত্র। এমন অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয়ে ভোগান্তিতে পড়েন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। বিআইডব্লিউটিএ পন্টুনের সাথে একটি মাটির সড়ক করলেও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের চাপে সেটিও নদীর গর্ভে চলে যায়। বর্তমানে সেখানে সড়ক না থাকায় রাজধানী ঢাকা, মনপুরা, চর মোজাম্মেল, চর জহির উদ্দিন, চর নাসরিন, চর কলাতলীসহ বিভিন্ন চরাঞ্চলে যাতায়াতকারী শত শত যাত্রী প্রতিদিন পড়ছেন অবর্ণনীয় দুর্ভোগে। এ রুটে চলাচলকারী যাত্রীরা অভিযোগ করে বলেন, বিচ্ছিন্ন উপজেলা মনপুরার সাথে ভোলা জেলা সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম শশীগঞ্জ সুইচঘাটটি। বর্তমানে এর সংযোগ সড়কটি না থাকায় এই রুটে চলাচল করা যাত্রীদের প্রতিদিন ভোগান্তির শেষ নেই। দ্রুত সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংগযোগ সড়কের ব্যবস্থা না করতে পারলে নব-নির্মিত এই পন্টুনটি অকেজো হয়ে পড়বে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »